সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদন (পিআইবি)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

আবেদন ফরম পূরণের নিয়মাবলী:
১| জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) আবেদন করে Application Form সংগ্রহ করতে হবে। Application Form সংগ্রহের নিয়মাবলী জানতে নিচের লিংকে ক্লিক করুন:
    (ক) আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি নিয়ে থাকলে https://pib.gov.bd/pages/downloads/699ea9967e2a12e11600d0c8 লিংকের নিয়ম অনুসরণ করুন।
 অথবা
     (খ) আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি নিয়ে থাকলে https://pib.gov.bd/pages/downloads/699eaaa7b7d17a0229bd5bbf লিংকের নিয়ম অনুসরণ করুন।
অথবা
     (গ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি অর্জন করেছেন কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার সার্ভার গ্রহণ করছে না তাহলে আপনি https://pib.gov.bd/pages/downloads/699eaaa7b7d17a0229bd5bbf লিংকের নিয়ম অনুসরণ করুন।
২। প্রয়োজনীয় তথ্য ও কাগজ দিয়ে এই ফরমটি পূরণ করতে হবে।
৩। অনলাইন পেমেন্ট করে আবেদন সম্পন্ন করতে হবে।
৪। আবেদন সম্পন্ন হওয়ার ১০ (দশ) কর্মদিবসের মধ্যে প্রবেশপত্র প্রদান করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
ক.   আবেদনকারীর স্বাক্ষরসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের Application Form (College Copy) এর স্ক্যান কপি। *
খ.    স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সনদের সত্যায়িত স্ক্যান কপি (পিডিএফ) *
গ.    স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত স্ক্যান কপি (পিডিএফ) *
ঘ.    স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত স্ক্যান কপি (পিডিএফ)। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড না থাকলে নম্বরপত্র আপলোড করবেন। *
ঙ.    দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার স্ক্যান কপি (পিডিএফ) *
বি.দ্র: অঙ্গীকারনামা কাছে না থাকলে https://pib.gov.bd/pages/downloads/699ea95562f257e8d8661f4b লিংক থেকে ডাউনলোড করুন। ডাউনলোডের পর অঙ্গীকারনাম্য পূরণ ও স্বাক্ষর করে কপিটি স্ক্যান করুন।

সেবার ফি

আবেদন ফি বাবদ ১০০০ (এক হাজার) টাকা

সেবা প্রদানের সময়সীমা
১০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.