সম্মানিত মাইগভ ব্যবহারকারীবৃন্দ,
মাইগভ সিস্টেম-সংশ্লিষ্ট ক্লাউড পরিষেবাসমূহের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নত কার্যকারিতা নিশ্চিতকরণে একটি আবশ্যিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিম্নোক্ত ০৩ (তিন) দফায় সম্পন্ন করা হবে-
- ৩০ এপ্রিল ২০২৬ হতে ০২ মে ২০২৬
- ০৭ মে ২০২৬ হতে ০৯ মে ২০২৬
- ১৪ মে ২০২৬ হতে ১৬ মে ২০২৬
উক্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সাময়িকভাবে মাইগভ সিস্টেমের ই-এপোস্টিল, ই-ফাইলিং ও ই-টিকিটিং পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিস্টেমের আবশ্যিক রক্ষণাবেক্ষণ ও ক্লাউড পরিষেবা পুনঃস্থাপনকালীন সময়ে সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ বিষয়ে আপনাদের সহযোগিতা ও সহনশীলতার জন্য আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদান্তে,
মাইগভ টিম