আবেদন দাখিলের পূর্বে আবেদন ফি বাবদ ৫০০ এবং ২০ টাকা কল্যাণ তহবিল ফি বাবদ মোট ৫২০ টাকা এক-পে পেমেন্টে গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।
পরবর্তীতে আবেদন মঞ্জুর হলে তালিকাভুক্তি নবায়ন ফি জমার জন্য আবেদনকারীকে পুনরায় তার আবেদনটি রি-সাবমিশনের জন্য তার প্রোফাইলে ফেরত পাঠানো হয়।
আবেদন ফেরত পাঠানো হলে তালিকাভুক্তি নবায়ন ফি বাবদ ২,০০০ টাকা এবং ১৫% ভ্যাট মোট ২,৩০০ টাকা (নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ১৫০০ টাকা এবং ১৫% ভ্যাট মোট ১,৭২৫ টাকা) চউক হতে অনলাইনে প্রেরিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত ব্যাংক একাউন্টে টাকা জমা পূর্বক, জমার রশিদ আবেদনের সংযুক্তি অংশে সংযুক্ত করে পুনরায় দপ্তরে দাখিল করতে হবে।
নবায়ন আবেদন ফি - ৫০০ টাকা
কল্যাণ তহবিল ফি - ২০ টাকা
নবায়ন ফি - ২০০০ টাকা + ১৫% ভ্যাট
নবায়ন ফি - ১৫০০ টাকা + ১৫% ভ্যাট (নারী উদ্যোক্তার ক্ষেত্রে)
বিলম্বে নবায়নের ক্ষেত্রে প্রতি মাসের জন্য নবায়ন ফি এর ২% হারে অতিরিক্ত বিলম্ব ফি প্রদান করতে হবে।