আবেদন দাখিলের পূর্বে আবেদন ফি বাবদ ১,০০০ এবং ২০ টাকা কল্যাণ তহবিল ফি বাবদ মোট ১,০২০ টাকা এক-পে পেমেন্টে গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।
পরবর্তীতে আবেদন মঞ্জুর হলে নিবন্ধন ফি জমার জন্য আবেদনকারীকে পুনরায় তার আবেদনটি রি-সাবমিশনের জন্য তার প্রোফাইলে ফেরত পাঠানো হয়।
আবেদন ফেরত পাঠানো হলে নিবন্ধন ফি বাবদ ৫,০০০ টাকা এবং ১৫% ভ্যাট মোট ৫,৭৫০ টাকা (নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ৩০০০ টাকা এবং ১৫% ভ্যাট মোট ৩,৪৫০ টাকা) চউক হতে অনলাইনে প্রেরিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত ব্যাংক একাউন্টে টাকা জমা পূর্বক, জমার রশিদ আবেদনের সংযুক্তি অংশে সংযুক্ত করে পুনরায় দপ্তরে দাখিল করতে হবে।
নতুন আবেদন ফি - ১০০০ টাকা
কল্যাণ তহবিল ফি - ২০ টাকা
নতুন নিবন্ধন ফি - ৫০০০ টাকা + ১৫% ভ্যাট
নতুন নিবন্ধন ফি - ৩০০০ টাকা + ১৫% ভ্যাট (নারী উদ্যোক্তার ক্ষেত্রে)