বিজ্ঞাপন এজেন্সি তালিকাভুক্তি নবায়ন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • ট্রেড লাইসেন্সের হালনাগাদ কপি*
  • হালনাগাদ আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র/প্রত্যয়নপত্র*
  • এজেন্সি নবায়ন ফি পরিশোধের এ-চালানের কপি*
  • ভ্যাট পরিশোধের এ-চালানের কপি
সেবার ফি

প্রতিবছর ৩১ ডিসেম্বর এর মধ্যে এজেন্সি নবায়ন ফি বাবদ ৬০০০ (ছয় হাজার) টাকা এবং নবায়ন ফি এর ১৫% মূসক ৯০০ (নয়শত) টাকা 
অন্যথায়, পরবর্তী বছরের ১ জানুয়ারি - ৩১ মার্চ এর মধ্যে জরিমানাসহ নবায়ন ফি ৭০০০ (সাত হাজার) টাকা এবং নবায়ন ফি (জরিমানাসহ) এর ১৫% মূসক ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা এ-চালানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন এর অনুকূলে পরিশোধ করে বিজ্ঞাপন এজেন্সি তালিকাভুক্তি নবায়ন করা যাবে।
৩১ মার্চের মধ্যে নবায়ন না করলে চূড়ান্তভাবে এজেন্সি তালিকাভুক্তি বাতিল হবে। 

সেবা প্রদানের সময়সীমা
৩ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.