নিবন্ধন সনদ সংশোধনের আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • সনদের কপি(সকল সংশোধনীসহ)*
  • কারখানায় সংস্থাপিত যন্ত্রপাতির তালিকা*    (মেশিনারিজের বিবরণ ছকের লিংক)
  • পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী*
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ (কোড নং- ১৪২২২০২) সংক্রান্ত চালানের কপি(অনলাইন কপি)*
  • সনদ সংশোধন সংক্রান্ত প্রমাণক (প্রয়োজনে আলাদা কাগজে উল্লেখ করা যাইবে)*

 

বিঃ দ্রঃ আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।

সেবার ফি

বিনিয়োগ বৃদ্ধিজনিত সংশোধনীর ক্ষেত্রে সেবা ফি -  

  • ১টাকা থেকে ১০ কোটি পর্যন্ত ৫০০০ টাকা,
  • ১০ কোটি ১ টাকা থেকে ২৫ কোটি পর্যন্ত ১০০০০ টাকা,
  • ২৫ কোটি ১ টাকা থেকে ৫০ কোটি পর্যন্ত ২৫০০০ টাকা,
  • ৫০ কোটি ১ টাকা থেকে ১০০ কোটি পর্যন্ত ৫০০০০ টাকা,
  • ১০০ কোটি  এর উপরে ১ লক্ষ টাকা  


বিনিয়োগ বৃদ্ধিজনিত সংশোধন ব্যতীত নিবন্ধনের অন্যান্য সংশোধন ক্ষেত্রে সেবা ফি - ১০০০ টাকা

 

এ-চালান কোড:

প্রাতিষ্ঠানিক কোড- ১৪১০২০১১২১৮৬৮
অর্থনৈতিক কোড- ১৪২২২০২

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.