প্রেস মালিক (পাক্কা প্রেস) লাইসেন্স নবায়ন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • আবেদনকারীর ছবি *
  • জাতীয় পরিচয়পত্র *
  • হালনাগাদকৃত ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট *
  • টিআইএন সার্টিফিকেট *
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স (ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত) *
  • পরিবারের প্রাপ্তবয়ষ্ক সদস্যদের জাতীয় পরিচয়পত্র।
  • অংশীদারি ফার্মের ক্ষেত্রে নিবন্ধিত অংশীদারি দলিল এবং সীমিত কোম্পানির ক্ষেত্রে পরিমেল স্বারক ও পরিমেল-বিধি।
  • ব্যবসা সংক্রান্ত ট্রেড এসোসিয়েশন অথবা চেম্বার অব কমার্স এর সদস্য হলে (সদস্য পদের হালনাগাদকৃত সনদপত্রের কপি)
  • সেবার ফি সংক্রান্ত এ-চালানের কপি *
সেবার ফি

কাঁচ্চা বেলার লাইসেন্স মঞ্জুরী বাবদ নির্ধারিত ফি ৬০০০ টাকা।

ফি এ চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং চালান কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

এ-চালানের মাধ্যমে পরিশোধের জন্য প্রয়োজনীয় তথ্যঃ 
প্রতিষ্ঠানের কোড : ১৪১০৩০১১২১৯২৯
অর্থনৈতিক কোড : ১৪৪১২৯৯

বিঃদ্রঃ জরিমানা (প্রতি বছর ৩০ সেপ্টেম্বর অতিক্রান্ত হলে জরিমানা ফি আবেদন ফি এর সমান হবে এবং প্রতি বছর সমপরিমাণ হারে বৃদ্ধি পাবে)

*বিলম্ব ফি ব্যাতিত লাইসেন্স নবায়ন আবেদনের সময়সীমা সংশ্লিষ্ট অর্থবছরের ০১মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।*

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.