রিয়েল এস্টেট ডেভেলপার নিবন্ধন (নবায়ন)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রাদি:

  • ট্রেড লাইসেন্স মূল সনদপত্রের স্ক্যান কপি*
  • টি. আই. এন. মূল সনদপত্রের স্ক্যান কপি*
  • হালনাগাদ আয়কর মূল সনদপত্রের স্ক্যান কপি*
  • বি. আই. এন. মূল সনদপত্রের স্ক্যান কপি*
  • কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অব এসসিয়েশন- এর মূল সনদপত্রের স্ক্যান কপি*
  • সার্টিফিকেট অব ইনকর্পোরেশন-এর মূল সনদপত্রের স্ক্যান কপি (কোম্পানির ক্ষেত্রে)*
  • রিহ্যাব এর সদস্যপদ নিবন্ধনের মূল সনদপত্রের স্ক্যান কপি*
  • ডেভেলপার কর্তৃক গত ৫ বৎসর বাস্তবায়িত প্রকল্পসমূহের বিবরণ*
  • নিবন্ধিত নগর পরিকল্পনাবিদের সম্মতিপত্রের স্ক্যান কপি* ক্লিক করুন
  • নিবন্ধিত নগর পরিকল্পনাবিদের পেশাজীবী সংগঠন কর্তৃক প্রদত্ত সনদপত্রের স্ক্যান কপি*
  • নিবন্ধিত নগর পরিকল্পনাবিদের পেশাজীবী সংগঠন কর্তৃক প্রদত্ত স্বাক্ষরের স্ক্যান কপি*
  • নিবন্ধিত প্রকৌশলীর সম্মতিপত্রের স্ক্যান কপি* ক্লিক করুন
  • নিবন্ধিত প্রকৌশলীর পেশাজীবী সংগঠন কর্তৃক প্রদত্ত সনদপত্রের স্ক্যান কপি*
  • নিবন্ধিত প্রকৌশলীর পেশাজীবী সংগঠন কর্তৃক প্রদত্ত স্বাক্ষরের স্ক্যান কপি*
  • নিবন্ধিত স্থপতির সম্মতিপত্রের স্ক্যান কপি* ক্লিক করুন
  • নিবন্ধিত স্থপতির পেশাজীবী সংগঠন কর্তৃক প্রদত্ত সনদপত্রের স্ক্যান কপি*
  • নিবন্ধিত স্থপতির পেশাজীবী সংগঠন কর্তৃক প্রদত্ত স্বাক্ষরের স্ক্যান কপি*
  • কোম্পানির জনবলের তালিকা*
  • কোম্পানির বিদ্যমান যন্ত্রপাতি সমূহের তালিকা*
  • নোটারিকৃত অঙ্গীকারনামা*
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট*
  • কোম্পানির সত্বাধিকারীর শিক্ষাগত যোগতার সনদ 
  • পূর্ববর্তী রিয়েল এস্টেট ডেভেলপার সনদের স্ক্যান কপি*
  • নবায়ন ফি জমার ব্যাংক রশিদ*

আবেদন সহায়িকা বই দেখতে ক্লিক করুণ

সেবার ফি

নবায়ন আবেদন ফি- ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) + ১৫% ভ্যাট (অফেরতযোগ্য)

নবায়ন ফি - ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) + ১৫% ভ্যাট (কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে আবেদন অনুমোদনযোগ্য হলে, নির্ধারিত ব্যাংকে জমা প্রদান করে ব্যাংক রশিদ সংযুক্তি অংশে সংযুক্ত করতে হবে) 

সেবা প্রদানের সময়সীমা
৯০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.