বকেয়াজনিত কারণে বিচ্ছিন্নকৃত বাণিজ্যিক গ্রাহকের পুনঃসংযোগ প্রদান
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • আবেদকারীর পাসপোর্ট সাইজের ছবি*
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি*
  • গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • গ্যাস সংযোগকৃত জায়গার খতিয়ান ও অনলাইন খাজনার কপি
  • বকেয়া বিল পরিশোধের কপি*
  • TIN সার্টিফিকেটের কপি
  • হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি
  • হালনাগাদ ফায়ার সার্ভিস লাইসেন্সের কপি
  • পরিবেশের ছাড়পত্রের কপি
  • টাকা জমাদানের রশিদ (চাহিদাপত্র অনুসারে)

     (* চিহ্নিত সকল কাগজপত্র বাধ্যতামূলকভাবে সংযুক্ত করতে হবে)

আবেদনকারীর প্রতি নির্দেশিকা:

১. আবেদনকারীকে তারকা চিহ্নিত কাগজপত্র আবেদনের সময় ফর্মে সংযুক্তি হিসেবে সংযুক্ত করতে হবে ।

২. গ্রাহকের গ্যাস সংযোগটি কেজিডিসিএল এর যে জোনে অবস্থিত আবেদনকারীকে ফরমে অবশ্যই প্রাপক অফিস হিসেবে সংশ্লিষ্ট বিক্রয় জোন বাছাই করতে হবে। আপনি কোন জোনের অধীনে তা জানতে এখানে ক্লিক করুন

৩. কেজিডিসিএল কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক অনুমোদনের প্রেক্ষিতে টাকার পরিমাণ ও প্রয়োজনীয় নির্দেশনাসহ চাহিদাপত্র আবেদনকারীর অনুকূলে প্রেরণ করা হবে। চাহিদাপত্রটি আবেদনকারীর মাইগভ প্লার্টফর্মের ব্যক্তিগত ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে এবং মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে বিষয়টি আবেদনকারীকে অবহিত করা হবে।

৪. নির্দেশনা অনুসারে গ্রাহক কর্তৃক টাকা পরিশোধ করা হলে চূড়ান্তভাবে গ্যাস পুনঃসংযোগ অনুমোদনের পর অনুমোদিত কপি আবেদনকারীর মাইগভ ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে এবং অনুমোদনের বিষয়টি মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

সেবার ফি

পুনঃসংযোগের আবেদন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের আলোকে গ্রাহক কর্তৃক পরিশোধযোগ্য অর্থ নগদ/পে-অর্ডারের মাধ্যমে নিম্নবর্ণিত ব্যাংকের শাখায় পরিশোধ করতে হবে:
ক) বেসিক ব্যাংক, ষোলশহর শাখা, চট্টগ্রাম।
খ)  ব্যাংক এশিয়া লিমিটেড, আগ্রাবাদ শাখা, চট্টগ্রাম।

 

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.