প্রয়োজনীয় কাগজপত্
ঠিকাদারের শ্রেণী জানতে বিস্তারিত দেখুন
আবেদনকারীর প্রতি নির্দেশিকা:
১. আবেদনকারীকে তারকা চিহ্নিত কাগজপত্র আবেদনের সময় ফর্মে সংযুক্তি হিসেবে সংযুক্ত করতে হবে ।
২. গ্রাহকের গ্যাস সংযোগের স্থানটি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সেবার আওয়াতধীন যে অঞ্চলে অবস্থিত, আবেদনকারীকে ফর্মে অবশ্যই প্রাপক অফিস হিসেবে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালকে বাছাই করতে হবে।
৩. পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক অনুমোদনের পর, আবেদনকারীর অনুকূলে নির্দেশনা ও সেবারমূল্য সম্বলিত চাহিদাপত্র প্রেরণ করা হবে। যা আবেদনকারী কর্তৃক প্রদানকৃত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানানো হবে ও আবেদনকারীর মাইগভের ব্যক্তিগত ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে।
৪. চাহিদাপত্রে উল্লেখিত সেবামূল্য জমাদানের প্রেক্ষিতে চূড়ান্তভাবে সংযোগকৃত গ্যাসের লোড হ্রাস/বৃদ্ধির আবেদনটি গৃহীত হবে। অনুমোদিত কপি আবেদনকারী মাইগভ ব্যক্তিগত ড্যাশবোর্ড প্রদর্শিত হবে এবং মোবাইলে মেসেজ আকারে জানানো হবে।
সেবা অনুমোদন সাপেক্ষে সেবা ফি চাহিদাপত্র অনুযায়ী প্রদান করতে হবে