ইটভাটার লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • আবেদনকারীর ছবি 
  • পরিবেশ ছাড়পত্র (হালনাগাদকৃত) 
  • আবেদনকারীর ট্রেড লাইসেন্স (হালনাগাদকৃত) 
  • ফায়ার সার্ভিসের সার্টিফিকেট 
  • বিগত দুই বছরের আয়কর প্রত্যয়নপত্র
  • জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র (পর্চা/খাজনা রশিদ/ডিসিআর/দলিল ইতাদি) 
  • সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের অনাপত্তিপত্র 
  • সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র 
  • অনাবাদি জমি ভাড়ার চুক্তিপত্র/ দলিল 
  • আবেদনকারীর অঙ্গীকারনামা 
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র 
  • লাইসেন্স ফি প্রদানের চালানের কপি
  • ভ্যাট ফি প্রদানের চালানের কপি
  • উৎসে কর প্রদানের চালানের কপি
  • প্রস্তাবিত মাটির উৎসের ম্যাপ 
  • ইট ভাটার বিস্তারিত নকশা 
  • পূরণকৃত ও স্বাক্ষরিত অঙ্গীকারনামা

অঙ্গীকারনামা ফরমটি ডাউনলোড করতে এই  লিংকে  প্রবেশ করুন।

সেবার ফি

লাইসেন্স ফি-৫,০০০/-
কোড নং -১-৪৫০১-০০০১-২৬৮-১

উৎসে কর:
ক) ১ সেকশন =৪৫,০০০/-
খ) দেড় সেকশন-৭০,০০০/-
গ) ২ সেকশন =৯০,০০০/-
ঘ) যন্ত্রের সাহায্যে =১,৫০,০০০/-

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন 

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

আইন: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)
আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯)

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.