বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের আবেদন (পাবলিক বিশ্ববিদ্যালয়)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • সংশ্লিষ্ট একাডেমিক সার্টিফিকেট এর কপি*

৭ কলেজের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা

(ঢাকা কলেজ, ইডেন কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ)
ক) ২০১৭ সালের পূর্ববর্তী শিক্ষার্থীরা সত্যায়নের জন্য 'জাতীয় বিশ্ববিদ্যালয়' সিলেক্ট করুন।
খ) ২০১৭ সাল পরবর্তী শিক্ষার্থীরা সত্যায়নের জন্য 'ঢাকা বিশ্ববিদ্যালয়' সিলেক্ট করুন। 

ফাজিল/কামিল শিক্ষার্থীদের জন্য নির্দেশনা 
ক) ২০০৮-২০১৭ সাল পর্যন্ত ফাজিল/কামিল সার্টিফিকেট সত্যায়নের জন্য 'ইসলামি বিশ্ববিদ্যালয়' সিলেক্ট করুন। 
খ) ২০১৮ সাল পরবর্তী পর্যন্ত ফাজিল/কামিল সার্টিফিকেট সত্যায়নের জন্য 'ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়' সিলেক্ট করুন।

বিশেষ দ্রষ্টব্য:
১। ফাইলের সাইজ সর্বোচ্চ ০১ মেগাবাইট হতে হবে। 
২। সংযুক্তি অবশ্যই JPEG, JPG বা PNG ফরম্যাটে হতে হবে ।
৩। সংযুক্তি সমূহ আপলোড শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন ।
৪। ভিন্ন ভিন্ন ডিগ্রির সত্যয়নের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে ।
৫। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বরের যে কোন একটির তথ্য আবেদন ফরমে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
৬। ই-এপোস্টিল স্বীকৃত দেশের তালিকা দেখতে ক্লিক করুন 
৭। এপোস্টিল পদ্ধতিতে সত্যায়িত সার্টিফিকেট পুনরায় সত্যায়ন/নোটারি করার প্রয়োজন নেই। 

 

** Apple (MacBook) এবং iPhone ব্যবহারকারীগণের জন্য নির্দেশনা:

* Safari ব্রাউজার ব্যবহার করে আবেদন ও ফাইল আপলোড করার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা (যেমন ফাইল যুক্ত না হওয়া বা সাইটে error দেখানো ইত্যাদি) এর সম্মুখীন হলে  অন্য ব্রাউজার (যেমন: Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge প্রভৃতি) ব্যবহার করা যেতে পারে।

 

সেবার ফি

প্রতি পৃষ্ঠা ২০০ টাকা

সেবা প্রদানের সময়সীমা
৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.