জাতীয় গ্রন্থাগার শুটিং স্পট ভাড়া (আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • জাতীয় পরিচয় পত্র*
  • পুলিশ অবহিতকরণ/ অনুমতি পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • সেবা মূল্য প্রদানের এ চালান কপি*
  • সেবা মূল্য সংক্রান্ত ভ্যাট প্রদানের এ চালান কপি*
  • জামানত (ফেরতযোগ্য) প্রদানের ব্যাংক ড্রাফট স্ক্যান কপি*
সেবার ফি

গ্রন্থাগার ভবনের সুটিংঃ

বিবরণঃ 
(১)গ্রন্থাগার ভবনের ভেতরের সুটিং
ভাড়া - ৫১০০ টাকা
ভ্যাট ১৫% - ৯০০ টাকা

(২)গ্রন্থাগার ভবনের বাইরের সুটিং
ভাড়া - ৩০৬০ টাকা
ভ্যাট ১৫% - ৫৪০ টাকা

(৩) গ্রন্থাগার ভবনের ভেতরের ও বাইরের সুটিং
ভাড়া  - ৫১০০ টাকা + ৩০৬০ টাকা
ভ্যাট ১৫% - ৯০০ টাকা +  ৫৪০ টাকা

(৪)জামানত ফেরতযোগ্য - ৫০০০ টাকা

ভাড়াঃ
প্রাতিষ্ঠানিক কোড-1340301119160
অর্থনৈতিক কোড- অন্যান্য আদায়

ভাড়ার ভ্যাটঃ
প্রাতিষ্ঠানিক কোড-1110204102019
অর্থনৈতিক কোড- দেশজ পণ্য ও সেবার ওপর মূসক

সেবা প্রদানের সময়সীমা
৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.