কুমির খামারীর জন্য ইস্যুকৃত লাইসেন্স নবায়নের আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

১। মূল লাইসেন্সের সত্যায়িত অনুলিপি।*
২। নবায়ন ফি জমার চালান রশিদ।*
৩। পজেশন সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি।*
৪। অনুমোদিত লাইসেন্সের চালানের কপি সংযুক্ত করুন ।*

সেবার ফি

প্রাথমিকভাবে বিনামূল্যে আবেদন করতে হবে। যাচাই বাছাই অন্তে অনুমোদন সাপেক্ষে পেমেন্ট করে কাঙ্খিত সেবাটি পাওয়া যাবে।

অনুমোদন প্রদান সাপেক্ষে ,লাইসেন্স ফি-

সিটি কর্পোরেশন/ পৌরসভা আওতাভুক্ত হলে- ১,০০,০০০ (এক লক্ষ) টাকা

সিটি কর্পোরেশন/ পৌরসভা বহির্ভূত সমগ্র বাংলাদেশ হলে- ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা

(ক) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে আবেদনের ক্ষেত্রেঃ লাইসেন্স ফি এর শতকরা ২৫ (পঁচিশ) ভাগ;

(খ) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার ৬০ (ষাট) দিনের মধ্যে আবেদনের ক্ষেত্রেঃ লাইসেন্স ফি এর শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ; এবং

(গ) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার ৯০ (নব্বই) দিনের মধ্যে আবেদনের ক্ষেত্রেঃ লাইসেন্স ফি এর শতকরা ৮০ (আশি) ভাগ

সেবা প্রদানের সময়সীমা
৪০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.