প্রয়োজনীয় কাগজপত্র
১। মূল লাইসেন্সের সত্যায়িত অনুলিপি।
২। পজেশন সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি।
৩। উল্লিখিত স্থানের পরিবর্তন হইয়াছে কিনা এবং হইয়া থাকিলে
(ক) হরিণ লালন-পালনের জন্য প্রস্তাবিত ভূমির নকশার কপি
(খ) হরিণ লালন- পালনের জন্য প্রস্তাবিত ভূমির দলিলের কপি
(গ) হরিণ লালন- পালনের জন্য প্রস্তাবিত ভূমির খতিয়ানের কপি
(ঘ) হরিণ লালন- পালনের জন্য প্রস্তাবিত ভূমির ডি সি আরের কপি
(ঙ) হালনাগাদ খাজনার রশিদের কপি
(চ) ইজারার ক্ষেত্রে চুক্তিনামার কপি
(ছ) প্রযোজ্য ক্ষেত্রে পজেশন ফি জমাদানের চালানের কপি
পজেশন ফি -প্রত্যেক হরিনের জন্য ১০০০/- (এক হাজার) টাকা
সিটি কর্পোরেশন আওতাভুক্ত হলে লাইসেন্স ফি- ২০,০০০/- টাকা
সিটি কর্পোরেশন এর আওতা বহির্ভূত এলাকার জন্য লাইসেন্স ফি- ১০,০০০/- টাকা
(ক) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে আবেদনের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি লাইসেন্স ফি এর শতকরা ২৫ (পঁচিশ) ভাগ;
(খ) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার ৬০ (ষাট) দিনের মধ্যে আবেদনের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি লাইসেন্স ফি এর শতকরা ৫০ (পঞ্চাশ) ভাগ; এবং
(গ) লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হইবার ৯০ (নব্বই) দিনের মধ্যে আবেদনের ক্ষেত্রে লাইসেন্স নবায়ন ফি লাইসেন্স ফি এর শতকরা ৮০ (আশি) ভাগ;