ক) বিভাগীয় শহরের জন্য নতুন ফিড অপারেটরের ক্ষেত্রে প্রথম দুই বৎসরের জন্য লাইসেন্স ফি টাকা ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)+প্রসেস ফি ৩,০০০/-(তিন হাজার)-সর্বমোট টাকা ৫৩,০০০/-(তিপ্পান্ন হাজার)মাত্র জমা/দাখিল করতে হবে [ফিড অপারেটরের বাৎসরিক লাইলেন্স ফি টাকা ২৫,০০০/ পঁচিশ হাজার) মাত্র] এবং উক্ত অর্থের উপর ১৫% হারে ভ্যাট জমা/দাখিল করতে হবে। ফি জমা/দাখিলে বিলম্ব হলে, মাসিক সারচার্জ ঢাকা ১২০০/- (বারোশত) মাত্র
[ পরিশোধিত ফি এর উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য]
খ) জেলা শহরের জন্য নতুন ফিড অপারেটরের ক্ষেত্রে প্রথম দুই বৎসরের জন্য লাইসেন্স ফি টাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার)+প্রসেস ফি ৩,০০০/-(তিন হাজার)=সর্বমোট টাকা ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) মাত্র 'জমা/দাখিল করতে হবে। ফিড অপারেটর বাৎসরিক লাইসেন্স ফি টাকা ১৫,০০০/-(পনের হাজার) মাত্র। ফি জমা/দাখিলে বিলম্ব হলে, মাসিক সারচার্জ টাকা ৯০০/-(নয়শত) মাত্র।
[ পরিশোধিত ফি এর উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য]
গ) জেলা শহরের ব্যতীত অন্যান্য এলাকার জন্য নতুন ফিড অপারেটরের ক্ষেত্রে প্রথম দুই বৎসরের জন্য লাইসেন্স ফি টাকা ২০,০০০/- (বিশ হাজার) + প্রসেস ফি ৩,০০০/- (তিন হাজার) =সর্বমোট টাকা ২৩,০০০/-(তেইশ হাজার) মাত্র জমা/দাখিল করতে হবে । ফিড অপারেটর বাৎসরিক লাইসেন্স ফি টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং উক্ত অর্থের উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য। ফি জমা/দাখিলে বিলম্ব হলে, মাসিক সারচার্জ টাকা ৬০০/-(ছয়শত)মাত্র
[পরিশোধিত ফি এর উপর ১৫% হারে ভ্যাট প্রযোজ্য]