ফরমালিন মজুদ ও বিক্রয়ের ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • লাইসেন্সের  চালান  কপি । *
  • ভ্যাট চালানের কপি । *
  • উৎস কর চালানের কপি । *
  • জিডির কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • আবেদনকারীর নিজ এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ব নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। 
  • আবেদনকারীর নিজ এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা ১ম, শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ব চারিত্রিক সনদপত্র 
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
  • আবেদনকারীর আর্থিক স্বচ্ছলতার স্বপক্ষে ব্যাংকের সনদপত্র। 
  • আবেদনকারীর টি.আই.এন (Taxpayer Identification Number(TIN) সনদপত্র 
  • আবেদনকারীর ট্রেড লাইসেন্সের হালনাগাদ সত্যায়িত কপি 
  • আবেদনকারী যৌথ মালিকানাধীন ফার্ম হইলে, যৌথ কারবারের চুক্তিপত্রের সত্যায়িত কপি
  • আবেদনকারী কোন কোম্পানী হইলে, উক্ত; কোম্পানীর নিবন্ধন সনদপত্র, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এবং আর্টিকেলস অব এসোসিয়েশনের সত্যায়িত কপি
  • যে ফরমালিন বিক্রয় করিতে ইচ্ছুক তাহার বাণিজ্যিক্সা নাম, বৈজ্ঞানিক নাম, ফর্মুলা ইত্যাদির বিস্তারিত বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • দোকান/প্রতিষ্ঠানে নিযুক্ত কেমিস্টদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নিয়োগপত্রের কপি । (প্রযোজ্য ক্ষেত্রে)
  • গুদাম/স্টোরের স্ব-মালিকানাধীন জমির ক্ষেত্রে দলিলের সার্টিফাইড কপি এবং ভাড়ার ক্ষেত্রে চুক্তিপত্রের সত্যায়িত অনুলিপি ও রসিদ ।
  • দোকান/ প্রতিষ্ঠানে ফরমালিন বিক্রয়ের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীদের নামের তালিকা( এইরূপ ব্যক্তির নাম, পদবী ও নিয়োগপত্রের কপি স্বাক্ষর ও সীলমোহরযুক্ত
সেবার ফি

সরকার নির্ধারিত হারে সেবার মূল্য পরিশোধ করতে হবে।

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.