এসিড মজুদ/বিক্রয়ের লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর ট্রেড লাইসেন্স
  • আবেদনকারীর বিগত ২ (দুই) বৎসরে আয়কর প্রদানের পরিমাণ
  • আবেদনকারীর ব্যাংক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার সার্টিফিকেট
  • দোকান/ ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া/ মালিকানার কাগজ
  • আবেদনকারীর হালনাগাদ খাজনা পরিশোধের দাখিলা কপি
  • আবেদনকারীর হালনাগাদ পর্চার কপি
  • আবেদনকারীর নিজ এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • কারখানা/গুদাম ঘরের সাইট প্ল্যান/ লে-আউট প্ল্যান/ নক্সা কপি
  • ইপিজেড/ বিসিক শিল্পনগরী এলাকা হলে উক্ত প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র
  • জাতীয়তা সার্টিফিকেট
  • আবেদনকারীর কলকারখানার লাইসেন্স
  • পরিবেশগত ছাড়পত্র 
  • দোকান ও গুদামের নক্সা এবং ভাড়ার রসিদ ( নিজের হইলে জমির দলিলের অনুলিপি)
  • দোকান/ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা করমচারীদের নামের তালিকা
  • দোকান/ প্রতিষ্ঠানে নিযুক্ত কেমিস্টদের জীবন বৃত্তান্ত ,শিক্ষাগত যোগ্যতার সনদ ও নিয়োগপত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • দোকান/ প্রতিষ্ঠানে এসিড বিক্রয়ের কাজে নিয়োজিত থাকিবে এরুপ ব্যক্তির নাম, পদবি ও নিয়োগপত্রের কপি 
  • লাইসেন্স ফি জমার এ চালান কপি
  • ভ্যাট জমার এ চালান কপি
  • উৎসে কর জমার এ চালান কপি
সেবার ফি

এসিড মজুদ/বিক্রয়ের লাইসেন্স প্রাপ্তির আবেদন  ফি

  • লাইসেন্স ফিঃ ৫০০০ টাকা 
  • সরকার নির্ধারিত ভ্যাটের (১৫%) পরিমাণঃ ৭৫০ টাকা
  • সরকার নির্ধারিত উৎসে করের (১০%) পরিমাণঃ ৫০০ টাকা

লাইসেন্স ফি প্রদানের কোড: ১-২২০১-০০০১-১৮৫৪ (ই চালান, সোনালী ব্যাংক/বাংলাদেশ ব্যাংক)

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.