এসিড পরিবহনের লাইসেন্স নবায়নের আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ 

  • আবেদনকারীর মূল লাইসেন্স*
  • আবেদনকারীর ট্রেড লাইসেন্সের কপি
  • আবেদনকারীর আয়কর প্রত্যায়ন পত্র 
  • আবেদনকারীর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
  • আবেদনকারীর ফায়ার লাইসেন্স এর কপি
  • বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন এর প্রত্যয়নপত্র 
  • লাইসেন্স নবায়ন ফি জমার এ চালান কপি*
  • ভ্যাট জমার এ চালান কপি*
  • উৎসে কর জমার এ চালান কপি*
সেবার ফি

এসিড পরিবহনের লাইসেন্স নবায়নের আবেদন ফি

  • লাইসেন্স নবায়ন ফিঃ ২৫০ টাকা
  • সরকার নির্ধারিত ভ্যাটের (১৫%) পরিমাণঃ ৩৭.৫ টাকা
  • সরকার নির্ধারিত উৎসে করের (১০%) পরিমাণঃ ২৫ টাকা 

জুন মাস পরবর্তী সময়ে নবায়ন করলে

  • লাইসেন্স নবায়ন ফি- ৫০০ টাকা 
  • সরকার নির্ধারিত ভ্যাটের (১৫%) পরিমাণঃ ৭৫ টাকা 
  • সরকার নির্ধারিত উৎসে করের (১০%) পরিমাণঃ ৫০ টাকা 

লাইসেন্স ফি প্রদানের কোড: ১-২২০১-০০০১-১৮৫৪ (ই চালান, সোনালী ব্যাংক/বাংলাদেশ ব্যাংক)

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন 
এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.