আবাসিক হোটেল / রেস্তোরাঁ ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

(১) নিবন্ধন সনদের সত্যায়িত কপি
(২) লাইসেন্স ফি জমার এ চালান কপি *
(৩) আইনের ধারা ১১ এ উল্লিখিত যোগ্যতা এবং এই বিধিমালার অধীন বর্ণিত সকল শর্ত পূর্ণ হইয়াছে মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর অঙ্গীকারনামা*
(৪) তিন বা তদূর্ধ্ব তারকামানের হোটেলের ভবন নির্মাণের ক্ষেত্রে ভবন নির্মাণের কাজ শুরু করিবার পূর্বে সরকার কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি*
(৫) হোটেল ভবন ব্যবহার (অকুপেসি) ও ভবনে সরবরাহকৃত সকল সেবার (ইউটিলিটি) নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ*
(৬) ফরম-৭ অনুযায়ী সিভিল সার্জন বা সরকার অনুমোদিত কোন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক কর্তৃক হোটেল কর্মকর্তা বা কর্মচারীদের স্বাস্থ্যগত প্রতিবেদন বা সনদ।*

সেবার ফি

এ-চালানের মাধ্যমে তফসিল-২ এ উল্লিখিত লাইসেন্স ফি প্রদানের কোড:

প্রাতিষ্ঠানিক কোড: 1530101132343-সচিবালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

অর্থনৈতিক কোড: 1422103-হোটেল ও রেস্তোঁরা লাইসেন্স ফি

আবাসিক হোটেল / রেস্তোরাঁ লাইসেন্স প্রাপ্তির সরকার নির্ধারিত ফি এর তালিকা: এখানে ক্লিক করুন 

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন 

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.