আবাসিক হোটেল / রেস্তোরাঁ লাইসেন্স প্রাপ্তির আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

(১) আবেদনকারীর নিবন্ধন সনদের সত্যায়িত কপি।

(২) আবেদনকারীর সদ্য তোলা রঙিন ছবি 

(৩) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি 

(৪) ট্রেড লাইসেন্সের (হালনাগাদ)  সত্যায়িত কপি।

(৫) জমি বা ভবনে অবস্থিত তার মালিকানার রেকর্ডপত্র/ দলিল, ভাড়া করা বাড়ীর ক্ষেত্রে চুক্তিপত্র ও ভাড়ার হালনাগাদ রসিদ

(৬) আবেদনকারীর Fixed Asset এর মূল্য যেমন: জমি, ভবন, যন্ত্রপাতি ও অন্যান্য এর বিস্তারিত তথ্য

(৭) আবেদনকারীর Current Assets-এর মূল্য (ব্যাংক স্থিতি ও প্রমাণপত্রসহ)

(৮) রাজউক/পৌরসভা/উপযুক্ত কর্তৃপক্ষ অনুমোদিত প্ল্যান ও ডিজাইনের সত্যায়িত কপি

(৯) আবেদনকারীর পরিবেশগত ছাড়পত্রের সত্যায়িত কপি

(১০) অগ্নি, বিদ্যুৎ ও গ্যাস দূর্ঘটনার নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত কর্তৃপক্ষের সনদপত্রের সত্যায়িত

(১১) প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে সনদপত্রের সত্যায়িত কপি।

(১২) কর্মচারীদের স্বাস্থ্য সনদপত্রের সত্যায়িত কপি

(১৩) লাইসেন্স ফি জমার এ চালান কপি 

(১৪) ভ্যাট জমার এ চালান কপি 

(১৫) উৎসে কর জমার এ চালান কপি 

(১৬) আইনের ধারা ১১ এ উল্লিখিত যোগ্যতা এবং এই বিধিমালার অধীন বর্ণিত সকল শর্ত পূরণ হইয়াছে মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আবেদনকারী কর্তৃক সম্পাদিত অঙ্গীকারনামা

(১৭) তিন বা তদূর্ধ্ব তারকামানের হোটেলের ক্ষেত্রে ভবন নির্মাণের ক্ষেত্রে আইনের ধারা ১১ এর দফা (ঘ) এ উল্লিখিত ছাড়পত্রের সত্যায়িত কপি

সেবার ফি

এ-চালানের মাধ্যমে তফসিল-২ এ উল্লিখিত লাইসেন্স ফি প্রদানের কোড:

প্রাতিষ্ঠানিক কোড: 1530101132343-সচিবালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

অর্থনৈতিক কোড: 1422103-হোটেল ও রেস্তোঁরা লাইসেন্স ফি

আবাসিক হোটেল / রেস্তোরাঁ লাইসেন্স প্রাপ্তির সরকার নির্ধারিত ফি এর তালিকা: এখানে ক্লিক করুন 

সেবার ফি ও কোড সংক্রান্ত তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন 

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.