ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • আবেদনকারীর নিজ এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ব নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি। 
  • আবেদনকারীর নিজ এলাকার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা ১ম, শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ব চারিত্রিক সনদপত্র 
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
  • আবেদনকারীর লাইসেন্স কর্তৃপক্ষের অনুকূলে প্রদত্ব আবেদন ফি এর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার।
  • আবেদনকারীর আর্থিক স্বচ্ছলতার স্বপক্ষে ব্যাংকের সনদপত্র। 
  • আবেদনকারীর টি.আই.এন (Taxpayer Identification Number(TIN) সনদপত্র 
  • আবেদনকারীর ট্রেড লাইসেন্সের হালনাগাদ সত্যায়িত কপি 
  • আবেদনকারীর যৌথ মালিকানাধীন ফার্ম হইলে, যৌথ কারবারের চুক্তিপত্রের সত্যায়িত কপি। 
  • আবেদনকারীর যৌথ মালিকানাধীন ফার্ম হইলে, উক্ত; কোম্পানীর নিবন্ধন সনদপত্র, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এবং আর্টিকেশস অব এসোসিয়েশনের সত্যায়িত কপি। 
  • ফরমালিন পরিবহণ করিবার উদ্দ্যেশ্যে লাইসেন্সের আবেদনের সংগে সংশ্লিষ্ট পরিবহণ যানের নক্সা, ফিটনেস সার্টিফিকেট, ব্ল-বুক ও ইন্সুরেন্স সংক্রান্ত কাগজপত্রের মূল কপির সত্যায়িত অনুলিপি। 
  • লাইসেন্স নবায়ন ফি জমার এ চালান কপি*
  • ভ্যাট জমার এ চালান কপি*
  • উৎসে কর জমার এ চালান কপি*
  • আবেদনকারীর মূল লাইসেন্সের কপি *
সেবার ফি

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের ফিঃ 

 (ক) বাণিজ্যিক ব্যবহার ২৫,০০০(পঁচিশ হাজার)

(খ) সাধারণ ব্যবহার ১০ লিটার পর্যন্ত

  • (অ) শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য৫,০০০(পাঁচ হাজার); এবং 
  • (আ) অন্যান্য ৬,০০০(ছয় হাজার

(গ) সাধারণ ব্যবহার ১০ লিটারের ঊর্ধ্ব ৭,০০০ (সাত হাজার)

ই চালান কোডঃ ১-১৭০১-০০০১-১৮৫৪

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের ভ্যাট ফি (১৫%)- ৩,৭৫০ টাকা (বাণিজ্যিক ব্যবহার)

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের ভ্যাট ফি (১৫%)- ৭৫০টাকা (শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের)

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের ভ্যাট ফি (১৫%)- ৯০০টাকা (অন্যান্য)

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের ভ্যাট ফি (১৫%)- ১০৫০টাকা (সাধারণ ব্যবহার)

প্রাতিষ্ঠানিক কোড - 1110204102016
অর্থনৈতিক কোড - 1141101

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের উৎসে কর ফি (১০%)- ২৫০০ টাকা (বাণিজ্যিক ব্যবহার)

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের উৎসে কর ফি (১০%))- ৫০০টাকা (শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের)

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের উৎসে কর ফি (১০%)- ৬০০টাকা (অন্যান্য)

ফরমালিন ব্যবহারের লাইসেন্স নবায়নের উৎসে কর ফি (১০%)- ৭০০টাকা (সাধারণ ব্যবহার)

প্রাতিষ্ঠানিক কোড - 1110215102424
অর্থনৈতিক কোড- 1111101 (ব্যক্তি মালিকানা)
অর্থনৈতিক কোড-1112101 (কোম্পানি)

এ চালানে পেমেন্ট করতে ক্লিক করুন - এ চালান পেমেন্ট

সেবা প্রদানের সময়সীমা
৪০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.