আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধানে বাংলাদেশী শিশুদের বিদেশগমনে অনুমতির আবেদন (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

মন্ত্রণালয়/বিভাগ/সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ব্যক্তির থেকে প্রাপ্ত পত্র/আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন সংগ্রহপূর্বক কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর আইনানুগ অভিভাবকের তত্ত্বাবধানে অনুমতিপত্র ইস্যু করা হয়।***

 

  • আরজির কপি*
  • বিজ্ঞ আদালতের রায়ের সার্টিফাইড কপি*
  • অভিভাবকত্ব সার্টিফিকেট (বাংলা ও ইংরেজি)*
  • এফিডেভিট/হলফনামা*
  • ডীড অব এগ্রিমেন্ট*
  • আবেদনকারীর বিদেশি পাসপোর্টের কপি*
  • আবেদনকারীর বাংলাদেশি পাসপোর্টের কপি ;
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি*
  • আবেদনকারীর স্পাউজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি*
  • আবেদনকারীর এনআইডি/জন্মনিবন্ধন সনদ/দ্বৈত নাগরিকত্ব সনদ*
  •  নিকাহনামা*
  • নাবালক/নাবালিকার জন্মনিবন্ধন সনদ*
  • নাবালক/নাবালিকার পাসপোর্ট সাইজের রঙিন ছবি*
  • নাবালক/নাবালিকার পাসপোর্ট (যদি থাকে)
  • বায়োলজিক্যাল পিতা-মাতার এনআইডি/জন্মনিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বায়োলজিক্যাল পিতা-মাতার মৃত্যুসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • পরিত্যাগ পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অন্যান্য ডকুমেন্ট (যদি থাকে)
সেবার ফি

প্রতি নাবালক/নাবালিকার জন্য ১০০০/-(এক হাজার) টাকা

সোনালী ব্যাংক চালান কোডঃ ১-৭৩০১-০০০১-২৬৮১  

 

সেবা প্রদানের সময়সীমা
১০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.