এমপিও শীটে শিক্ষক/কর্মচারীদের পদবী ও বিষয় সংযোজন/সংশোধন (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • পদবী ও বিষয় নির্ধারণপূর্বক কর্মরত সকল শিক্ষক-কর্মচারীর স্বাক্ষরযুক্ত সর্বশেষ এমপিওশীট অনুযায়ী অনুরুপ কপি *
  •  জাতীয় পরিচয়পত্র (সংশোধনের জন্য শিক্ষক-কর্মচারীগণের) *
  • চাকুরিতে যোগদানের জন্য নিয়োগপত্রসমূহ এবং যোগদানপত্র *
  •  প্রতিষ্ঠান প্রধান কর্তৃক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অগ্রায়ণ পত্রসমূহ *
  •  আবেদনকারীদের সর্বশেষ একাডেমিক নম্বরপত্র ও সার্টিফিকেট (কর্মচারীদের ক্ষেত্রে সর্বশেষ যোগ্যতার সার্টিফিকেট ) *
  •  নিয়োগ কমিটির ফলাফলশীট/ NTRCA এর সুপারিশ পত্র *
  •  সংশোধনের নিমিত্ত প্রতিকার প্রার্থীদের নিজ স্বাক্ষরিত আবেদন *
  •  প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপিসমূহ। *
  •  আবেদনকারীদের প্রথম/ প্রযোজ্য এমপিওশীট *
  •  সংশোধন বিষয়ে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তের রেজ্যুলেশন *
সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.