প্রয়োজনীয় কাগজপত্র ঃ
- হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি *
- হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্রের কপি *
- লিমিটেড কোম্পানী হইলে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস অফ এ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন- এর কপি। অংশীদারি প্রতিষ্ঠান হইলে অংশীদারি চুক্তিপত্রের কপি
- কারখানার জমির মালিকানা সম্পর্কিত খতিয়ানের সার্টিফাইড কপির ফটোকপি বা ভাড়াকৃত হইলে ভাড়ার চুক্তিনামার কপি *
- উদ্যোক্তার প্যাডে শিল্প উদ্যোক্তাদের নাম, ঠিকানা, পদবী ও জাতীয়তার বিবরণ *
- আমদানিতব্য বা সংস্থানতব্য মেশিনারিজের তালিকা *
- ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি *
- তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ (কোড নং- ১-৪১৩১-০০০১-১৮১৬) সংক্রান্ত চালানের কপি। (অনলাইন কপি) *
- ১০০% বৈদেশিক বিনিয়োগ বা যৌথ বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের এনক্যাশমেন্ট সার্টিফিকেট এর কপি *
- বৈদেশিক উদ্যোক্তা বা কর্মচারীর ক্ষেত্রে পাসপোর্ট এর কপি
- যৌথ বিনিয়োগ (Joint venture) হইলে যৌথ বিনিয়োগ চুক্তিপত্রের কপি
বিঃ দ্রঃ আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।