বিদ্যমান নিবন্ধন প্রদান
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র :

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স-এর কপি *
  • হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্রের কপি *
  • লিমিটেড কোম্পানী হইলে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস অফ এ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন- এর কপি এবং অংশীদারি প্রতিষ্ঠান হইলে অংশীদারি চুক্তিপত্রের কপি।
  • কারখানা ভবন বা শেডের অস্তিত্ব থাকা সংক্রান্ত প্রমাণক (কারখানার সাইনবোর্ড সংবলিত ছবি) থাকিতে হবে *
  • কারখানা জমির মালিকানা সম্পর্কিত খতিয়ানের সার্টিফাইড কপি বা ভাড়াকৃত হইলে ভাড়ার চুক্তিনামার কপি *
  • বহুতল ভবন হইলে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সদস্যভূক্ত কোন ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদত্ত ভবনের উপযুক্ততার সনদ  *
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি  *
  • স্থানীয় অথবা বৈদেশিক ঋণ থাকিলে ঋণ মঞ্জুরীপত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বস্ত্র শিল্পের মালিক বা মালিকগণের জাতীয় পরিচয়পত্রের কপি (একটা ফাইলে সকল NID দিয়ে pdf করে অন্যান্য অপশন সিলেক্ট করে আপলোড দেয়া যাবে)  *
  • ১০০% বৈদেশিক বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্র শিল্পের ক্ষেত্রে জন্য বৈদেশিক উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের পাসপোর্টের কপি  
  • ১০০% বৈদেশিক বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্র শিল্পের ক্ষেত্রে বৈদেশিক উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের এনক্যাশমেন্ট সার্টিফিকেট এর কপি 
  • যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্র শিল্পের জন্য যৌথ বিনিয়োগ (Joint venture) সংক্রান্ত চুক্তিপত্রের সত্যায়িত কপি  
  • স্থানীয়ভাবে ক্রয়কৃত মেশিনারীজের তালিকা (প্রতিষ্ঠানের প্যাডে) {ক্রমিক-মেশিনের নাম- মেশিনের সংখ্যা- মুল্য-ভাউচার নম্বর} *
  • আমদানিকৃত মেশিনারীজের তালিকা (ব্যাংকের প্যাডে ব্যাংক কর্তৃক প্রত্যয়িত) {ক্রমিক-মেশিনের নাম-মেশিনের সংখ্যা- এলসি নং ও তারিখ (কপি সংযুক্ত করুন)- ইনভয়েস নং ও তারিখ (কপি সংযুক্ত করুন)- এলসি মূল্য} *
  • কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত লে-আউট প্লান ও ফ্যাক্টরী লাইসেন্স-এর কপি  *
  • হালনাগাদ ফায়ার লাইসেন্স-এর কপি 
  • পরিবেশগত ছাড়পত্রের কপি
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ (কোড নং- 1410201121868-1422202) সংক্রান্ত  চালানের কপি। (অনলাইন কপি) 

বিঃ দ্রঃ আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।

সেবার ফি

এ-চালান কোডঃ
প্রাতিষ্ঠানিক কোড- 1410201121868
অর্থনৈতিক কোড- 1422202

প্রস্তাবিত নিবন্ধন সনদ বা বিদ্যমান নিবন্ধন সনদের জন্য আবেদনের ক্ষেত্রেঃ

বিনিয়োগ এর পরিমাণ ফি'র পরিমাণ
এক টাকা হইতে দশ কোটি হইলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা
দশ কোটি টাকা হইতে পঁচিশ কোটি হইলে ১০,০০০/- (দশ হাজার) টাকা
পঁচিশ কোটি টাকা হইতে পঞ্চাশ কোটি হইলে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা
পঞ্চাশ কোটি টাকা হইতে একশত কোটি টাকা হইলে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা
একশত কোটি টাকার অধিক হইলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা

 

বিঃদ্রঃ প্রস্তাবিত নিবন্ধনের বিনিয়োগ অপরিবর্তীত থাকলে বিনিয়োগ ফি ১০০০/-। বিনিয়োগ বৃদ্ধি পেলে মোট বিনিয়োগের উপর সেবার মূল্য স্লাপ ভিত্তিক (পূর্বে পরিশোধিত সেবা মূল্য সমন্বয় করে) ফি প্রদান করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
৬০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.