প্রস্তাবিত নিবন্ধন প্রদান
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি *
  • হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্রের ফটোকপি *
  • লিমিটেড কোম্পানী হইলে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস অফ এ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন- এর ফটোকপি এবং অংশীদারি প্রতিষ্ঠান হইলে অংশীদারি চুক্তিপত্রের ফটোকপি 
  • কারখানা জমির মালিকানা সম্পর্কিত খতিয়ানের সার্টিফাইড কপির ফটোকপি বা ভাড়াকৃত হইলে ভাড়ার চুক্তিনামার ফটোকপি *
  • বহুতল ভবন হইলে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সদস্যভূক্ত কোন ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদত্ত ভবনের উপযুক্ততার সনদ 
  • ক্রয় পরিকল্পনাধীন মেশিনারিজের তালিকা (মেশিনারিজের নাম, সংখ্যা, মূল্য) *
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের ফটোকপি*
  • স্থানীয় অথবা বৈদেশিক ঋণ থাকিলে ঋণ মঞ্জুরীপত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • বস্ত্র শিল্পের মালিক বা মালিকগণের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (একটা ফাইলে সকল NID দিয়ে pdf করে অন্যান্য অপশন সিলেক্ট করে আপলোড দেয়া যাবে) *
  • ১০০% বৈদেশিক বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্রশিল্পের জন্য বৈদেশিক উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের পাসপোর্টের ফটোকপি 
  • ১০০% বৈদেশিক বিনিয়গে বা যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্রশিল্পের ক্ষেত্রে বৈদেশিক উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের এনক্যাশমেন্ট সার্টিফিকেট এর ফটোকপি 
  • যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্র শিল্পের জন্য যৌথ বিনিয়োগ (Joint venture) সংক্রান্ত চুক্তিপত্রের ফটোকপি 
  • প্রযোজ্য ক্ষেত্রে হালনাগাদ ফায়ার লাইসেন্স- এর ফটোকপি
  • বস্ত্রশিল্প স্থাপনের অনুকূলে পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অবস্থানগত ছাড়পত্রের ফটোকপি *
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ (কোড নং- 1410201121868-1422202) সংক্রান্ত ট্রেজারি চালানের মূলকপি। (অনলাইন কপি) *

বিঃ দ্রঃ আবেদনপত্রের সহিত সংযুক্ত ফটোকপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।

সেবার ফি

এ-চালান কোডঃ 1410201121868
প্রাতিষ্ঠানিক কোডঃ 1422202

প্রস্তাবিত নিবন্ধন সনদ বা বিদ্যমান নিবন্ধন সনদের জন্য আবেদনের ক্ষেত্রেঃ

বিনিয়োগ এর পরিমাণ ফি'র পরিমাণ
এক টাকা হইতে দশ কোটি হইলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা
দশ কোটি টাকা হইতে পঁচিশ কোটি হইলে ১০,০০০/- (দশ হাজার) টাকা
পঁচিশ কোটি টাকা হইতে পঞ্চাশ কোটি হইলে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা
পঞ্চাশ কোটি টাকা হইতে একশত কোটি টাকা হইলে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা
একশত কোটি টাকার অধিক হইলে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা
সেবা প্রদানের সময়সীমা
৬০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.