বায়িং হাউজ নিবন্ধন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স-এর কপি*
  • হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্রের কপি*
  • লিমিটেড কোম্পানী হইলে মেমোরেন্ডাম এন্ড আর্টিক্যালস অফ এ্যাসোসিয়েশন এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন- এর কপি । অংশীদারি প্রতিষ্ঠান হইলে অংশীদারি চুক্তিপত্রের কপি
  • সম্ভাব্য বাৎসরিক টার্নওভার*
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি*
  • অফিস ভাড়ার চুক্তিপত্রের কপি*
  • উদ্যোক্তাগনের জাতীয় পরিচয় পত্রের কপি এবং বিদেশি উদ্যোক্তা বা কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে পাসপোর্টের কপি (একটা ফাইলে সকল NID দিয়ে pdf করে আপলোড দিবে অথবা অন্যান্য অপশন সিলেক্ট করে আপলোড দিবে)*
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ (কোড নং- ১-৪১৩১-০০০১-১৮১৬) সংক্রান্ত চালানের কপি (অনলাইন কপি)*
  • ১০০% বৈদেশিক বিনিয়োগে বা যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্রশিল্পের ক্ষেত্রে বৈদেশিক উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের এনক্যাশমেন্ট সার্টিফিকেট এর কপি
  • যৌথ বিনিয়োগে স্থাপিত বস্ত্রশিল্পের জন্য যৌথ বিনিয়োগ (joint venture) সংক্রান্ত চুক্তিপত্রের সত্যায়িত কপি। ( প্রযোজ্য ক্ষেত্রে )

বিঃদ্রঃ আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বতাধিকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে। এবং ব্যাংক সংশ্লিষ্ট কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে। 

সেবার ফি

বায়িং হাউজ নিবন্ধন ফি ২০০০০ টাকা।

 

এ চালান কোডঃ

প্রাতিষ্ঠানিক কোড- 1410201121868
অর্থনৈতিক কোড- 1422202

সেবা প্রদানের সময়সীমা
৬০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.