পাটজাতপণ্য রপ্তানিকারক লাইসেন্স মঞ্জুরী
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র:

  • জাতীয় পরিচয় পত্রের কপি (প্রতিষ্ঠানের মালিক/ব্যবস্থাপনা পরিচালক)*
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স *
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট *
  • রপ্তানি নিবন্ধনপত্র (ইআরসি) *
  • সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনের হালনাগাদ সদস্য সনদপত্র *
  • করদাতার সনাক্তকরণ নম্বর  (টিআইএন) *
  • অংশীদারী প্রতিষ্ঠান/লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আটিক্যালস অব এসোসিয়েশন (১ম ও শেষ পেইজ এবং বোর্ড অব ডিরেক্টরের তালিকার পেইজ ও জাতীয় পরিচয় পত্রের কপি)
  • ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যগণের জাতীয় পরিচয় পত্রের কপি।
  • ট্রেজারি চালানের কপি*
সেবার ফি

ক) কার্পেট ব্যতীত লাইসেন্স ২৫০০০ টাকা
খ) কার্পেট রপ্তানিকারক লাইসেন্স ৩০০০ টাকা
চালান কোড ১-৪১৩৫-০০০১-২৬৪১

আবেদনের নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে ট্রেজারি চালানের কপি নির্ধারিত সংযুক্তিতে যুক্ত করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
২২ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.