পাটজাত পণ্য প্রস্তুতকারক লাইসেন্স মঞ্জুরী
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র

  • জাতীয় পরিচয় পত্রের কপি (প্রতিষ্ঠানের মালিক/ব্যবস্থাপনা পরিচালক)*
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স*
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট*
  • রপ্তানি নিবন্ধনপত্র (ইআরসি)*
  • সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনের হালনাগাদ সদস্য সনদপত্র*
  • টিআইএন সনদ *
  • অংশীদারী প্রতিষ্ঠান/লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম এন্ড আটিক্যালস অব এসোসিয়েশন (১ম ও শেষ পেইজ এবং বোর্ড অব ডিরেক্টরের তালিকার পেইজ ও জাতীয় পরিচয় পত্রের কপি)
  • ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবারের প্রাপ্ত বয়স্ক সদস্যগণের জাতীয় পরিচয় পত্রের কপি 
  • মিলে স্থাপিত যন্ত্রাংশের তালিকা।*
  • এ চালানের কপি*

 

সেবার ফি

ক) জুট মিলের ক্ষেত্রে  প্রতি ১ হতে ২৫০ তাঁত পর্যন্ত ২০,০০০/- টাকা। এভাবে তাঁতের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ফি আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।

খ) জুট স্পিনিং মিলের ক্ষেত্রে  প্রতি ১ হতে ৭০০ স্পিন্ডেল পর্যন্ত ১৫,০০০/- টাকা।

গ) জুট টেপ মিলের ক্ষেত্রে ১০ ইঞ্চি বা উহার কম প্রশস্তের প্রতি  ১ হতে ২০ লুম পর্যন্ত ১১,০০০/- টাকা। 

 

এ-চালানের মাধ্যমে ফি পরিশোধের জন্য প্রয়োজনীয় তথ্যঃ 
প্রতিষ্ঠানের কোড : ১৪১০৩০১১২১৯২৯
অর্থনৈতিক কোড : ১৪৪১২৯৯

ফি এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং চালান কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

 

সেবা প্রদানের সময়সীমা
২২ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.