পাটজাত পণ্য প্রস্তুতকারক লাইসেন্স নবায়ন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

 দাখিলকৃত কাগজপত্র:

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স*
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট*
  • রপ্তানি নিবন্ধনপত্র (ইআরসি)*
  • সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনের হালনাগাদ সদস্য সনদপত্র*
  • ট্রেজারি চালানের কপি*
সেবার ফি

ক) প্রত্যেক জুট মিলের  প্রতি ১ হতে ২৫০ তাঁত পর্যন্ত ২০,০০০/- টাকা।

খ)  প্রত্যেক জুট স্পিনিং মিলের প্রতি ১ হতে ৭০০ স্পিন্ডেল পর্যন্ত ১৫,০০০/- টাকা।

গ) প্রত্যেক জুট টেপ মিলের ১০ ইঞ্চি বা উহার কম প্রশস্তের প্রতি  ১ হতে ২০ লুম পর্যন্ত ১১,০০০/- টাকা। 
ট্রেজারী চালান কোডঃ ১-৪১৩৫-০০০১-২৬৪১ 

আবেদনের নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে ট্রেজারি চালানের কপি নির্ধারিত সংযুক্তিতে যুক্ত করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
২২ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.