কাঁচাপাট রপ্তানিকারক লাইসেন্স নবায়ন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

দাখিলকৃত কাগজপত্র:

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স*
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট*
  • রপ্তানি নিবন্ধনপত্র (ইআরসি)*
  • সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনের হালনাগাদ সদস্য সনদপত্র*
  • পূর্ববর্তী অর্থবছরের বিক্রয় এবং রপ্তানীর বিবরণী*
  • ভাড়ার ক্ষেত্রে গুদামের চুক্তিপত্র,  নিজস্ব হলে পাট অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যয়ন পত্র*
  • ট্রেজারি চালানের কপি*
সেবার ফি

২৫০০০/- টাকা

ট্রেজারী চালান কোডঃ ১-৪১৩৫-০০০১-২৬৪১ 

আবেদনের নির্ধারিত ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে ট্রেজারি চালানের কপি নির্ধারিত সংযুক্তিতে যুক্ত করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
২২ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.