ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন (Trade Union Registration)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • ট্রেড ইউনিয়ন গঠনের জন্য অনুষ্ঠিত সভায় নোটিশ, রেজুলেশন এবং হাজিরা শীট *
  • ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের আবেদন পত্র (ফরম-৫৬ ক) *
  • ট্রেড ইউনিয়নের সদস্যদের বিবরণ(ফরম- ৫৭ ক)  *

ফরম-৫৭ ক টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন

  • গঠনতন্ত্র  *
  • ট্রেড ইউনিয়নের কর্মকর্তার বিবরণ (ফরম -৫৬চ)  *

ফরম-৫৬ চ টি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন

  • ট্রেড ইউনিয়নের সদস্য আবেদন ফরম (ফরম-৫৫ক) *

ফরম ৫৫-ক টি ডাউনলোড করতে এই  লিংকে  ক্লিক করুন (আবেদন পত্র দাখিলের তিন কার্যদিবসের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সংশ্লিষ্ট শ্রম দপ্তরে দাখিল করতে হবে।)

  • বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা- ১৭৯(২) মোতাবেক ২০ জন সদস্যের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রিকরণের আবেদন পত্র *
  • যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত তার শ্রমিক সংখ্যার প্রত্যয়ন ( মহিলা শ্রমিক সংখ্যাসহ ) *
সেবার ফি

ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন আবেদন অনুমোদিত হলে চূড়ান্ত অনুমোদনের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫ (সংশোধিত- ২০২২) এর বিধি- ১৭৩ অনুযায়ী পেমেন্ট বিস্তারিত।

প্রাতিষ্ঠানিক কোড: 13102 -শ্রম অধিদপ্তর

অর্থনৈতিক কোড:  1441299-অন্যান্য আদায় 

 

সেবা প্রদানের সময়সীমা
৫৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.