ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন
নমুনা প্রত্যয়ণপত্র ডাউনলোড করতে ক্লিক করুন (ওয়ার্ড ফাইল/ পিডিএফ ফাইল)
বিশেষ দ্রষ্টব্য:
• প্রকাশিত বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন) উল্লিখিত নির্দেশনা অনুসরনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের জন্য প্রতিষ্ঠান প্রধান নিজে অনলাইনে আবেদন দাখিল করবেন। সময়সীমা বৃদ্ধিকরণ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
• শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন অনলাইনে দাখিলের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ ২০২৫ এর তথ্যানুযায়ী (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত ও হালনাগাদকৃত ইবতেদায়ী প্রধানের মোবাইল নম্বর) হওয়া আবশ্যক।
• রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান প্রোফাইল থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত মাদ্রাসা কোড) দিয়ে শিক্ষক প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে।
• কেবল ভেরিভাইড একাউন্ট থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন অনলাইনে দাখিল করা যাবে। রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া জানতে এই লিংকে ক্লিক করুন।
• চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানের অর্থ প্রদত্ত ব্যাংক একাউন্ট নম্বরে প্রেরণ করা হবে।
• যে সকল প্রতিষ্ঠান EED/অন্য কোন সংস্থার মাধ্যমে নির্মাণ/সংস্কার/রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম/উক্ত অর্থ বছরে সমাপ্ত/চলমান প্রকল্প রয়েছে, সে সকল প্রতিষ্ঠান আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
• কোন শিক্ষা প্রতিষ্ঠান ১ (এক) বার আর্থিক অনুদান প্রাপ্ত হলে পরবর্তীতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
• ইউজার ম্যানুয়াল/ব্যবহার সহায়িকা দেখতে ক্লিক করুন। এক নজরে আবেদন প্রক্রিয়া দেখতে ক্লিক করুন।
• সচারচর জিজ্ঞাসা দেখতে ক্লিক করুন।
বিনামূল্যে
আর্থিক অনুদান সেবায় আবেদন করতে মাইগভ (www.mygov.bd) ওয়েবসাইট ব্যবহার করুন।
আবেদনের সময়সীমা ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত