শিক্ষার্থীদের আর্থিক অনুদান (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ)

ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন

সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • প্রতিষ্ঠান প্রধান /বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র *

**নমুনা প্রত্যয়ণপত্র ডাউনলোড করতে ক্লিক করুন (ওয়ার্ড/ পিডিএফ)

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি *
  • সিভিল সার্জন/ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/ সরকারি হাসপাতাল প্রধান কর্তৃক জটিল/ ব্যয়বহুল রোগ সংক্রান্ত প্রত্যয়নপত্র (জটিল/ ব্যয়বহুল রোগে আক্রান্তের ক্ষেত্রে প্রযোজ্য)
  • সমাজ সেবা অধিদফতর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধি কার্ডের অনুলিপি (প্রতিবন্ধির ক্ষেত্রে প্রযোজ্য)
  • উপজেলা নির্বাহী অফিসার/ চেয়ারম্যান/ ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর কর্তৃক অনগ্রসর সম্প্রদায় স্বপক্ষে প্রত্যয়নপত্র (অনগ্রসর সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য)

বিশেষ দ্রষ্টব্য:
•    আর্থিক অনুদানের জন্য শিক্ষার্থী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না। শিক্ষার্থীকে নমুনা আবেদন ফরম (ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন/ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন) পূরণ করে প্রয়োজনীয় সংযুক্তিসহ হার্ড কপি প্রতিষ্ঠান প্রধান নিকট জমা দিতে হবে।
•    প্রকাশিত বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন) উল্লিখিত নির্দেশনা অনুসরনপূর্বক প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের আবেদন প্রাথমিকভাবে যাচাই করে অনলাইনে দাখিল করবেন। সময়সীমা বৃদ্ধিকরণ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন। 
•    শিক্ষার্থীদের আবেদন অনলাইনে দাখিলের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ ২০২৫ (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত ও হালনাগাদকৃত ইবতেদায়ী প্রধানের মোবাইল নম্বর প্রদান করতে হবে) এর তথ্যানুযায়ী হওয়া আবশ্যক। 
•    রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান প্রোফাইল থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে সংরক্ষিত মাদ্রাসা কোড) দিয়ে শিক্ষক প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে।
•    কেবল ভেরিভাইড একাউন্ট থেকে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে দাখিল করা যাবে। রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া জানতে এই লিংকে ক্লিক করুন
•    চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুদানের অর্থ প্রদত্ত মোবাইল নম্বর (নগদ একাউন্ট) এ প্রেরণ করা হবে।
•    একজন শিক্ষার্থী অনুদান প্রাপ্তির পরবর্তী ৩ (তিন) বছরের মধ্যে পুনরায় অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। তবে, অনুদান প্রাপ্তির তিন বছর পূর্ণ হওয়ার পর প্রয়োজন সাপেক্ষে তিনি পুনরায় আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
•    ইউজার ম্যানুয়াল/ব্যবহার সহায়িকা দেখতে ক্লিক করুন। এক নজরে আবেদন প্রক্রিয়া দেখতে ক্লিক করুন
•    সচারচর জিজ্ঞাসা দেখতে ক্লিক করুন

সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
১২০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য

আর্থিক অনুদান সেবায় আবেদন করতে মাইগভ (www.mygov.bd) ওয়েবসাইট ব্যবহার করুন।

আবেদনের সময়সীমা ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত

myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.