ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন
বিশেষ দ্রষ্টব্য:
• প্রকাশিত বিজ্ঞপ্তিতে (পুনঃবিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন ) উল্লিখিত নির্দেশনা অনুসরনপূর্বক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের জন্য প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রার নিজে অনলাইনে আবেদন দাখিল করবেন।
• বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন অনলাইনে দাখিলের পূর্বে প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রার কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ ২০২৫ এর তথ্যানুযায়ী হওয়া আবশ্যক।
• রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রারের প্রোফাইল থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে শিক্ষক প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে।
• কেবল ভেরিভাইড একাউন্ট থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন অনলাইনে দাখিল করা যাবে। রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া জানতে এই লিংকে ক্লিক করুন।
• চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অনুদানের অর্থ প্রদত্ত ব্যাংক একাউন্ট নম্বরে প্রেরণ করা হবে।
• যে সকল প্রতিষ্ঠান EED/অন্য কোন সংস্থার মাধ্যমে নির্মাণ/সংস্কার/রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম/উক্ত অর্থ বছরে সমাপ্ত/চলমান প্রকল্প রয়েছে, সে সকল প্রতিষ্ঠান আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
• কোন শিক্ষা প্রতিষ্ঠান ১ (এক) বার আর্থিক অনুদান প্রাপ্ত হলে পরবর্তীতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
• ইউজার ম্যানুয়াল/ব্যবহার সহায়িকা দেখতে ক্লিক করুন।
• সচারচর জিজ্ঞাসা দেখতে ক্লিক করুন।
বিনামূল্যে
আর্থিক অনুদান সেবায় আবেদন করতে মাইগভ (www.mygov.bd) ওয়েবসাইট ব্যবহার করুন।
আবেদনের সময়সীমা ১৬ এপ্রিল, ২০২৬ (বিকাল ৫.০০ ঘটিকা) পর্যন্ত