বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচার্রী আর্থিক অনুদান (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)

ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন

সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • শিক্ষক/ কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের কপি *
  • চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের (প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধান কর্তৃক) সত্যায়িত কপি *

বিশেষ দ্রষ্টব্য:
•    আর্থিক অনুদানের জন্য শিক্ষক-কর্মচারী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না। শিক্ষক-কর্মচারীকে নমুনা আবেদন ফরম (ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন / পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন ) পূরণ করে প্রয়োজনীয় সংযুক্তিসহ হার্ড কপি প্রতিষ্ঠান প্রধান/রেজিষ্ট্রারের নিকট জমা দিতে হবে।
•    প্রকাশিত বিজ্ঞপ্তিতে (পুনঃবিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন) উল্লিখিত নির্দেশনা অনুসরনপূর্বক প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রার শিক্ষক-কর্মচারীর আবেদন প্রাথমিকভাবে যাচাই করে অনলাইনে দাখিল করবেন।
•    শিক্ষক-কর্মচারীর আবেদন অনলাইনে দাখিলের পূর্বে প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রার কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ ২০২৫ এর তথ্যানুযায়ী হওয়া আবশ্যক।
•    রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রারের প্রোফাইল থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে শিক্ষক প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে।
•    কেবল ভেরিভাইড একাউন্ট থেকে শিক্ষক-কর্মচারীর আবেদন অনলাইনে দাখিল করা যাবে। রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া জানতে এই লিংকে ক্লিক করুন
•    অনুদানের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষক-কর্মচারীর অর্থ প্রদত্ত মোবাইল নম্বর (নগদ একাউন্ট) এ প্রেরণ করা হবে।
•    কোন শিক্ষক/কর্মচারী ১ (এক) বার আর্থিক অনুদান প্রাপ্ত হলে পরবর্তীতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
•    একই সময়ে শিক্ষক-কর্মচারী অন্য কোন সরকারি অনুদান প্রাপ্ত হলে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
•    ইউজার ম্যানুয়াল/ব্যবহার সহায়িকা দেখতে ক্লিক করুন। 
•    সচারচর জিজ্ঞাসা দেখতে ক্লিক করুন

সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
১৫০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য

আর্থিক অনুদান সেবায় আবেদন করতে মাইগভ (www.mygov.bd) ওয়েবসাইট ব্যবহার করুন।

আবেদনের সময়সীমা ১৬ এপ্রিল, ২০২৬ (বিকাল ৫.০০ ঘটিকা) পর্যন্ত

myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.