ভেরিফাইড আইডি দিয়ে আবেদন করুন
বিশেষ দ্রষ্টব্য:
• আর্থিক অনুদানের জন্য শিক্ষার্থী সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন না। শিক্ষার্থীকে নমুনা আবেদন ফরম (ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে ক্লিক করুন / পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন) পুরন করে প্রয়োজনীয় সংযুক্তিসহ হার্ড কপি প্রতিষ্ঠান প্রধান/রেজিষ্ট্রারের নিকট জমা দিতে হবে।
• মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান প্রধানের নিকট এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীগণ রেজিষ্ট্রারের নিকট আবেদনের হার্ড কপি জমা দিবেন।
• প্রকাশিত বিজ্ঞপ্তিতে (পুনঃবিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন) উল্লিখিত নির্দেশনা অনুসরনপূর্বক প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রার শিক্ষার্থীদের আবেদন প্রাথমিকভাবে যাচাই করে অনলাইনে দাখিল করবেন।
• শিক্ষার্থীদের আবেদন অনলাইনে দাখিলের পূর্বে প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রার কর্তৃক মাইগভ প্ল্যাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বরটি ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ ২০২৫ এর তথ্যানুযায়ী হওয়া আবশ্যক।
• রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রতিষ্ঠান প্রধান/ রেজিষ্ট্রারের প্রোফাইল থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে শিক্ষক প্রোফাইল ভেরিফাই/যাচাই করতে হবে।
• কেবল ভেরিভাইড একাউন্ট থেকে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে দাখিল করা যাবে। রেজিষ্ট্রেশন ও আবেদন প্রক্রিয়া জানতে এই লিংকে ক্লিক করুন।
• চুড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অনুদানের অর্থ প্রদত্ত মোবাইল নম্বর (নগদ একাউন্ট) এ প্রেরণ করা হবে।
• একজন শিক্ষার্থী অনুদান প্রাপ্তির পরবর্তী ৩ (তিন) বছরের মধ্যে পুনরায় অনুদানের জন্য আবেদন করতে পারবেন না। তবে, অনুদান প্রাপ্তির তিন বছর পূর্ণ হওয়ার পর প্রয়োজন সাপেক্ষে তিনি পুনরায় আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
• ইউজার ম্যানুয়াল/ব্যবহার সহায়িকা দেখতে ক্লিক করুন।
• সচারচর জিজ্ঞাসা দেখতে ক্লিক করুন।
বিনামূল্যে
আর্থিক অনুদান সেবায় আবেদন করতে মাইগভ (www.mygov.bd) ওয়েবসাইট ব্যবহার করুন।
আবেদনের সময়সীমা ১৬ এপ্রিল, ২০২৬ (বিকাল ৫.০০ ঘটিকা) পর্যন্ত