ঠিকাদার/ঠিকাদার প্রতিষ্ঠান তালিকাভুক্তি (রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

দ্রষ্টব্য: আবেদন করার পূর্বে আবেদনকারীর সিটিজেন প্রোফাইলে তার ছবি আপলোড বা আপডেট করা বাধ্যতামূলক।

অনুমোদিত ফাইলের ধরন (যেমন: PDF, JPG, JPEG, PNG) এবং সর্বোচ্চ ফাইল সাইজ (১ এমবি)।

  • জাতীয় পরিচয়পত্রের কপি *
  • হালনাগাদকৃত বৈধ ট্রেড লাইসেন্স *
  • টিআইএন সনদপত্র *
  • ভ্যাট নিবন্ধন সনদপত্র *
  • হালনাগাদকৃত ব্যাংক সলভেন্সি সনদ *
  • হালনাগাদকৃত ব্যাংক স্টেটমেন্ট *
  • হলফনামার কপি *
  • জেলা প্রশাসক/রাজা কর্তৃক স্থায়ী বাসিন্দা সনদের কপি *
  • নিয়োজিত লোকবলের তালিকা *
  • নির্মাণ যন্ত্রপাতির তালিকা  *
  • হালনাগাদকৃত আয়কর রিটার্নের কপি 
  • সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সনদ 
  • অন্য কোন দপ্তর/সংস্থায় তালিকাভুক্তির কপি (যদি থাকে)
  • ইনকরপোরেশন সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
সেবার ফি

ব্যাক্তি/প্রতিষ্ঠানের ক্ষেত্রে:
নতুন আবেদন ফি – ৫০০০ টাকা
ভ্যাট (১৫%) – ৭৫০ টাকা


একক নারী উদ্যোক্তার ক্ষেত্রে:
নতুন আবেদন ফি – ৩০০০ টাকা
ভ্যাট (১৫%) – ৪৫০ টাকা

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.