গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির চূড়ান্ত আবেদন ফরম (পিআইবি)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্রঃ

১। এস.এস.সি, এইচ.এস.সি ও স্নাতক / সমমান পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সনদের সত্যায়িত কপি (পিডিএফ) । *

২। এস.এস.সি, এইচ.এস.সি ও স্নাতক / সমমান পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত  কপি (পিডিএফ)। *

৩। সদ্য তোলা রঙিন ছবি । *

৪। দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামার শিক্ষার্থী  কর্তৃক স্বাক্ষরিত কপি (পিডিএফ)। *

বি.দ্র: অঙ্গীকারনামা কাছে না   থাকলে pib.gov.bd থেকে ডাউনলোড করুন। ডাউনলোডের পর অঙ্গীকারনামা পূরণ ও স্বাক্ষর করে কপিটি স্ক্যান করুন।

৫। সংবাদপত্র, বিজ্ঞাপনী সংস্থা ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও গণযোগাযোগ সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত প্রার্থীদের কোর্সে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র (পিডিএফ)। (প্রযোজ্য ক্ষেত্রে) ।

৬। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (পিডিএফ)।*

ভর্তির ফলাফল বা এ সংক্রান্ত সকল তথ্য পিআইবি ওয়েবসাইট pib.gov.bd  থেকে জানা যাবে। 

এই আবেদন সম্পূর্ণ সঠিক / নির্ভূল তথ্য প্রদান করতে হবে। কোনো তথ্য ভুল বলে প্রমাণিত হলে পিআইবি কর্তৃপক্ষ ভর্তি বাতিল বা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

সেবার ফি

চূড়ান্ত ভর্তি ফি ২০০০০ টাকা

(অনলাইনে পরিশোধ করতে  হবে )

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.