ঠিকাদার তালিকাভুক্তি নবায়নের আবেদন (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • আয়কর সনদ (হালনাগাদ) *
  • জাতীয় পরিচয়পত্র *
  • ট্রেড লাইসেন্স (হালনাগাদ) *
  • মূল্য সংযোজন কর নিবন্ধন পত্র *
  • ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (হালনাগাদ) *
  • এ.বি.সি লাইসেন্স *
  • ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানা বিষয়ক হলফনামার মূল কপি (৩০০ টাকার স্ট্যাম্প) 
  • অথোরাইজড ম্যানেজিং এজেন্টের পাসপোর্ট সাইজ ছবি *
  • প্রতিষ্ঠানে কর্মরত বি.এস.সি ইঞ্জিনিয়ার এর হলফনামার মূল কপি (৩০০ টাকার স্ট্যাম্প), সনদপত্র ও নিয়োগপত্রের কপি 
  • প্রতিষ্ঠানের জনবলের তালিকা (প্রযোজ্য ক্ষেত্রে)
  • যন্ত্রপাতির তালিকা
  • "কালো তালিকাভুক্ত" না হলে প্রচলিত বিধি অনুযায়ী ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত মূল হলফনামার স্ক্যান কপি *
  • ইন-কর্পোরেশন সার্টিফিকেট (১ম শ্রেনীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত)
  • বিজন্যাস কমেন্সমেন্ট সার্টিফিকেট
  • রেজিষ্ট্রার্ড এসোসিয়েশন অব মেমোরেন্ডাম এবং এসোসিয়েশন এর আর্টিকেলস কপি
  • ডাইরেক্টরগণের তালিকা
  • পার্টনারশীপ এক্ট ১৯৩২ এর অধীনে রেজিষ্টারী করণের সত্যায়িত সার্টিফিকেট
  • ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট স্বারা সত্যায়িত রেজিষ্ট্রার্ড পার্টনারশীপের ডিডের মূল কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • চউক কর্তৃক প্রদত্ত পূর্বের ঠিকাদার লাইসেন্সের কপি *
  • লাইসেন্স নবায়ন ফি জমাদানের ব্যাংক রশিদ*
সেবার ফি

আবেদন দাখিলের পূর্বে আবেদন ফি বাবদ ৫০০ এবং ২০ টাকা কল্যাণ তহবিল ফি বাবদ মোট ৫২০ টাকা এক-পে পেমেন্টে গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।

পরবর্তীতে আবেদন মঞ্জুর হলে তালিকাভুক্তি নবায়ন ফি জমার জন্য আবেদনকারীকে পুনরায় তার আবেদনটি রি-সাবমিশনের জন্য তার প্রোফাইলে ফেরত পাঠানো হয়।

আবেদন ফেরত পাঠানো হলে তালিকাভুক্তি নবায়ন ফি বাবদ ২,০০০ টাকা এবং ১৫% ভ্যাট মোট ২,৩০০ টাকা (নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে ১৫০০ টাকা এবং ১৫% ভ্যাট মোট ১,৭২৫ টাকা) চউক হতে অনলাইনে প্রেরিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত ব্যাংক একাউন্টে টাকা জমা পূর্বক, জমার রশিদ আবেদনের সংযুক্তি অংশে সংযুক্ত করে পুনরায় দপ্তরে দাখিল করতে হবে। 

নবায়ন আবেদন ফি - ৫০০ টাকা

কল্যাণ তহবিল ফি - ২০ টাকা

নবায়ন ফি - ২০০০ টাকা + ১৫% ভ্যাট

নবায়ন ফি - ১৫০০ টাকা + ১৫% ভ্যাট (নারী উদ্যোক্তার ক্ষেত্রে)

বিলম্বে নবায়নের ক্ষেত্রে প্রতি মাসের জন্য নবায়ন ফি এর ২% হারে অতিরিক্ত বিলম্ব ফি প্রদান করতে হবে।

সেবা প্রদানের সময়সীমা
৬০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.