প্রতিবছর ৩১ ডিসেম্বর এর মধ্যে এজেন্সি নবায়ন ফি বাবদ ৬০০০ (ছয় হাজার) টাকা এবং নবায়ন ফি এর ১৫% মূসক ৯০০ (নয়শত) টাকা
অন্যথায়, পরবর্তী বছরের ১ জানুয়ারি - ৩১ মার্চ এর মধ্যে জরিমানাসহ নবায়ন ফি ৭০০০ (সাত হাজার) টাকা এবং নবায়ন ফি (জরিমানাসহ) এর ১৫% মূসক ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা এ-চালানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন এর অনুকূলে পরিশোধ করে বিজ্ঞাপন এজেন্সি তালিকাভুক্তি নবায়ন করা যাবে।
৩১ মার্চের মধ্যে নবায়ন না করলে চূড়ান্তভাবে এজেন্সি তালিকাভুক্তি বাতিল হবে।