ইন্ডাষ্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (শিল্প আই আর সি) নিয়মিতকরণের সুপারিশ
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • কারখানায় সংস্থাপিত মেশিনারিজের বিবরণ নির্ধারিত ছকে কারখানার প্যাডে দাখিল করতে হবে    (কারখানায় সংস্থাপিত মেশিনারিজের বিবরণ ছকের লিংক)
  • আমদানি নিবন্ধন প্রতয়নপত্রের কপি *
  • আয়কর প্রত্যয়নপত্রের কপি 
  • এডহক এর আমদানি স্বত্ব মোতাবেক আমদানিকৃত কাঁচামালের পরিমাণ ও শতকরা হার কারখানার প্যাডে দাখিল করতে হবে 
  • এনটাইটেলমেন্ট পেপারসহ এডহক আইআরসি সুপারিশপত্রের কপি 
  • এলসি এবং বিল অব এন্ট্রি এর সব কাগজপত্রের কপি * 
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি’ পরিশোধের (কোড নং- ১৪২২২০২) সংক্রান্ত চালানের কপি *
  • পি.আর.সি এর কপি
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি *
  • লিয়েন ব্যাংক পরিবর্তন হলে পূর্বের ব্যাংকের অনাপত্তি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • শেষ ৬ (ছয়) মাস/১ বছরের আমদানীকৃত কাঁচামালের পরিমাণ ও মূল্য নির্ধারিত ছকে দাখিল করিতে হইবে। (ব্যাংক প্যাডে ব্যাংকার কর্তৃক সত্যায়িত) (শেষ ৬ (ছয়) মাস/১ বছরের আমদানীকৃত কাঁচামালের পরিমাণ ও মূল্য সংযুক্ত ছকের লিংক)
  • হালনাগাদ কলকারখানা লাইসেন্স-এর কপি
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স-এর কপি 
  • হালনাগাদ পরিবেশ ছাড়পত্রের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • হালনাগাদ ফায়ার লাইসেন্স-এর কপি* 
  • নিবন্ধনের কপি (সকল সংশোধনীসহ)*

 

মাইগভে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বি: দ্র: আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।

সেবার ফি

 নির্ধারিত ফি ১,০০০/- টাকা

এ-চালান কোড:

প্রাতিষ্ঠানিক কোড- 1410201121868
অর্থনৈতিক কোড- 1422202

সেবা প্রদানের সময়সীমা
১৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.