৩য় এডহক ইন্ডাষ্ট্রিয়াল ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (শিল্প আই আর সি) জারীর সুপারিশ
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • আমদানি নিবন্ধন প্রত্যয়নপত্রের কপি*
  • কাঁচামাল আমদানি না করিলে লিয়েন ব্যাংকের প্রত্যয়নপত্র
  • ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার প্রত্যয়নপত্রের কপি*
  • নির্ধারিত ছকে স্থানীয়ভাবে ক্রয়কৃত মেশিনারিজের তালিকা  (কারখানার প্যাডে)    (স্থানীয়ভাবে ক্রয়কৃত মেশিনারিজের তালিকা ছকের নমুনা লিংক)
  • নির্ধারিত ছকে আমদানিকৃত বা ক্রয়কৃত মেশিনারিজের তালিকা  (ব্যাংকের প্যাডে ব্যাংকার কর্তৃক প্রত্যয়নকৃত)  (আমদানিকৃত বা ক্রয়কৃত মেশিনারিজের তালিকা ছকের নমুনা লিংক)
  • এনটাইটেলমেন্ট পেপারসহ এডহক আই আর সি সুপারিশপত্রের কপি
  • কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত লে-আউট প্লান ও ফ্যাক্টরী লাইসেন্স-এর কপি*
  • তফসিল-১ অনুযায়ী নির্ধারিত ফি’ পরিশোধ (কোড নং- ১৪২২২০২) সংক্রান্ত চালানের কপি*
  • বহুতল ভবন হইলে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর সদস্যভুক্ত কোন ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদত্ত ভবনের উপযুক্ততার সনদ
  • হালনাগাদ ট্রেড লাইসেন্স-এর কপি*
  • হালনাগাদ ফায়ার লাইসেন্স-এর কপি
  • পরিবেশগত ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) 
  • নিবন্ধনের কপি (সকল সংশোধনীসহ)*
  • হালনাগাদ আয়কর প্রত্যয়নপত্রের কপি 

 

মাইগভে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

 

বি:দ্র: আবেদনপত্রের সহিত সংযুক্ত কপিগুলি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনা অংশীদার বা স্বত্বাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হইতে হইবে।

সেবার ফি

নির্ধারিত ফি  ১,০০০/-

এ-চালান কোডঃ
প্রাতিষ্ঠানিক কোড- 1410201121868
অর্থনৈতিক কোড- 1422202

সেবা প্রদানের সময়সীমা
১২ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.