নাগরিকত্ব সনদ [নিজ আবেদন (প্রাপ্ত বয়স্কর ক্ষেত্রে প্রযোজ্য)]
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধনের সত্যায়িত কপি
  • পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
  • মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

ভাড়াটিয়ার ক্ষেত্রে-

  • আবেদনকারীর সাথে বাড়ীর মালিকের বাড়ি ভাড়া চুক্তি দলিলের সত্যায়িত কপি

ফ্ল্যাট/বাড়ির মালিকের ক্ষেত্রে-

  • হোল্ডিং ট্যাক্স জমা দানের রশিদ/ নামজারীর কপি/ পানি/ গ্যাস/ বিদ্যুৎ বিলের কপি

সশস্ত্র বাহিনীতে কর্মরত সামরিক/বেসামরিক ব্যাক্তি/পরিবারবর্গের ক্ষেত্রে-

  • সার্ভিস আইডি কার্ডের কপি 
  • বাসা বরাদ্দ আদেশের কপি অথবা অফিস প্রধানের প্রত্যয়ন পত্র
সেবার ফি

ফি এর পরিমাণ- ২৫০ টাকা

**প্রাথমিকভাবে পেমেন্ট ছাড়াই আবেদন করতে হবে।**

*দপ্তর কর্তৃক আবেদন যাচাই-বাছাই শেষে সেবা ফি প্রদানের অনুমতি পাওয়ার পর ekpay এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে*

সেবা প্রদানের সময়সীমা
৭ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.