লোড হ্রাস /বৃদ্ধির জন্য আবেদন (আবাসিক)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্

  • গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি *
  • সর্বশেষ বিল পরিশোধের হালনাগাদ কপি 
  • টাকা জমাদানের রশিদ (চাহিদাপত্র অনুসারে)

ঠিকাদারের শ্রেণী জানতে বিস্তারিত দেখুন

আবেদনকারীর প্রতি নির্দেশিকা: 

১. আবেদনকারীকে তারকা চিহ্নিত কাগজপত্র আবেদনের সময় ফর্মে সংযুক্তি হিসেবে সংযুক্ত করতে হবে ।

২. গ্রাহকের গ্যাস সংযোগের স্থানটি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের সেবার আওয়াতধীন যে অঞ্চলে অবস্থিত, আবেদনকারীকে ফর্মে অবশ্যই প্রাপক অফিস হিসেবে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালকে বাছাই করতে হবে।

৩. পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক অনুমোদনের পর, আবেদনকারীর অনুকূলে নির্দেশনা ও সেবারমূল্য সম্বলিত চাহিদাপত্র প্রেরণ করা হবে। যা আবেদনকারী কর্তৃক প্রদানকৃত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানানো হবে ও আবেদনকারীর মাইগভের ব্যক্তিগত ড্যাশবোর্ডে  প্রদর্শিত হবে। 

৪. চাহিদাপত্রে উল্লেখিত সেবামূল্য জমাদানের প্রেক্ষিতে চূড়ান্তভাবে সংযোগকৃত গ্যাসের লোড হ্রাস/বৃদ্ধির আবেদনটি গৃহীত হবে। অনুমোদিত কপি আবেদনকারী মাইগভ ব্যক্তিগত ড্যাশবোর্ড প্রদর্শিত হবে এবং মোবাইলে মেসেজ আকারে জানানো হবে।

সেবার ফি

সেবা অনুমোদন সাপেক্ষে সেবা ফি চাহিদাপত্র অনুযায়ী প্রদান করতে হবে

সেবা প্রদানের সময়সীমা
৩০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.