গ্যাস পাইপলাইন স্থাপনের অনুমোদন: উচ্চ চাপ (১০০ পিএসআইজি বা তদুর্ধ্ব চাপ) সম্পন্ন গ্যাস পাইপ লাইনে নকশা অনুমোদন/গ্যাস পরিবহনের অনুমতি প্রদান (বিস্ফোরক পরিদপ্তর)
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

 

  • পাইপ লাইনের রুট অ্যালাইনমেন্টসহ পাইপের কারিগরী তথ্যসম্বলিত অ্যামোনিয়া প্রিন্টেড নকশা*
  • ফি প্রদানের চালান কপি*
  • ভ্যাট চালান কপি*
  • গ্যাস কোম্পানীর অনুমোদনের কপি*
  • রেল কর্তৃপক্ষের অনুমোদনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)*

 

 

 

সেবার ফি

পাইপ লাইনের অনুমোদন ফি:

প্রতি কিলোমিটার বা উহার অংশ বিশেষের জন্য ২০০০ টাকা হারে প্রযোজ্য টাকার  চালানের মূল কপি।

ভ্যাট ফি: অনুমোদন ফি এর ওপর ১৫%

পরিশোধ পদ্ধতি: বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক এ ট্রেজারী চালানের মাধ্যম:

(এই দপ্তরের ট্রেজারী চালান জমা হিসাবের কোড): ১-৪২৩২-০০০০-২৬৮১।

 

(ভ্যাট ফি জমা হিসাবের কোড)

ঢাকা বিভাগ: ১-১১৩৩-০০১০-০৩১১

সেবা প্রদানের সময়সীমা
১৫০ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.