সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • জাতীয় পরিচয়পত্র*
  • পুলিশ অবহিতকরণ/ অনুমতি পত্র(প্রযোজ্য ক্ষেত্রে)
  • সেবা মূল্য প্রদানের এ চালান কপি*
  • সেবা মূল্য সংক্রান্ত ভ্যাট প্রদানের এ চালান কপি*
  • জামানত (ফেরতযোগ্য) প্রদানের ব্যাংক ড্রাফট স্ক্যান কপি*

প্রাথমিকভাবে পেমেন্ট ছাড়াই আবেদন করতে হবে। প্রাপ্যতা সাপেক্ষে পেমেন্ট করার নির্দেশনা প্রাপ্তির পর এ চালানে ভাড়া প্রদান করতে হবে এবং আলাদা চালানে ভ্যাট প্রদান করতে হবে। এ সময় ভাড়া প্রদানের এ চালান কপি, ভ্যাট প্রদানের চপি ও জামানতের পে-অর্ডারের মূল কপির স্ক্যান কপি সংযুক্ত করে আবেদনটি পুনরায় দাখিল করতে হবে এবং দপ্তর হতে মাইগভ প্ল্যাটফর্মে অনুমতিপত্র গ্রহন করা যাবে। প্রতিদিনের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ এর অর্থ অনুষ্ঠানের দিন নগদ পরিশোধ করতে হবে।

সেবার ফি

জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়াম ভাড়ার হার:
অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত ফি- (টাকায়)

(১)অর্ধ দিবসঃ
(সকাল-৮টা থেকে দুপুর-১২টা  অথবা বিকাল-২টা থেকে সন্ধ্যা-৬টা)
ভাড়া = ১০,০০০ টাকা 
ভ্যাট(১৫%) =  ১,৫০০ টাকা 

(২)পূর্ণ দিবসঃ
(সকাল-৮টা থেকে সন্ধ্যা-৬টা)  
ভাড়া = ১৬,০০০ টাকা  
ভ্যাট(১৫%)  = ২৪০০ টাকা 

এ চালানের মাধ্যমে ফি প্রদান করতে ক্লিক করুন

(৩) (ক) জামানত (ফেরতযোগ্য)- ব্যাংক ড্রাফট
ফি-১০,০০০
(খ) সার্ভিস চার্জ = ১৫০০ টাকা (অর্ধ দিবস, অনুষ্ঠানের দিন হাতে প্রদান করতে হবে), ২৫০০ টাকা (পূর্ণ দিবস, অনুষ্ঠানের দিন হাতে প্রদান করতে হবে)

(৪) নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহারের জন্য ফি (প্রতি ঘন্টায়) -১,০০০ টাকা তবে অতিরিক্ত সময় ২ ঘন্টার অধিক হলে অর্ধ দিবসের সমপরিমান টাকা অনুষ্ঠানের দিন হাতে প্রদান করতে হবে।

লাইসেন্স ফি
১। যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে
চালান জমা দেওয়া হচ্ছে : 1340301119160-আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তর-Directorate of Archive

২। কোন কোন খাতে/কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে : 1421301-ভাড়া( অনাবাসিক)

ভ্যাট ফি
১। যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে
চালান জমা দেওয়া হচ্ছে : 1110204102019-শুল্ক, আবগারী ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-Customs, Excise and Vat Commissionerate, Dhaka (West)

২। কোন কোন খাতে/কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে : 1141101-দেশজ পণ্য ও সেবার ওপর মূসক

সেবা প্রদানের সময়সীমা
৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক
  • ২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে সেবা ব্যবস্থাপনা অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।
  • ৩। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে সেবা ব্যবস্থাপনা অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.