বিবাহ সনদ/নিকাহ নামা সত্যায়নের আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র

**ডকুমেন্ট সত্যায়নের জন্য "প্রাপক অফিস" থেকে আপনার ডকুমেন্ট ইস্যুকারী জেলাটি নির্বাচন করুন।

**কিশোরগঞ্জ জেলার ডকুমেন্ট সত্যায়নের জন্য ময়মনসিংহ জেলা নির্বাচন করুন।

**পাবনা জেলার ডকুমেন্ট সত্যায়নের জন্য সিরাজগঞ্জ জেলা নির্বাচন করুন।
**গোপালগঞ্জ জেলার ডকুমেন্ট সত্যায়নের জন্য নড়াইল জেলা নির্বাচন করুন।

প্রয়োজনীয় কাগজপত্র

  • নিকাহ রেজিস্ট্রার/ বিবাহ নিবন্ধক কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নোটারিকৃত দলিলসমূহের স্ক্যানকপি।* বিস্তারিত দেখুন

বিশেষ দ্রষ্টব্য:
১। ফাইলের সাইজ সর্বোচ্চ ০১ মেগাবাইট হতে হবে। 
২। সংযুক্তি অবশ্যই JPEG, JPG বা PNG ফরম্যাটে হতে হবে ।
৩। সংযুক্তি সমূহ আপলোড শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করুন ।
৪। একাধিক পৃষ্ঠার ক্ষেত্রে '+' বাটনে ক্লিক করে অতিরিক্ত পৃষ্ঠা/ পৃষ্ঠাসমূহ আপলোড করুন।
৫। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বরের যে কোন একটির তথ্য আবেদন ফরমে আবশ্যিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
৬। ই-এপোস্টিল স্বীকৃত দেশের তালিকা দেখতে ক্লিক করুন  
৭। এপোস্টিল পদ্ধতিতে সত্যায়িত সার্টিফিকেট পুনরায় সত্যায়ন/নোটারি করার প্রয়োজন নেই। 

** Apple (MacBook) এবং iPhone ব্যবহারকারীগণের জন্য নির্দেশনা:

* Safari ব্রাউজার ব্যবহার করে আবেদন ও ফাইল আপলোড করার সময় কোনো প্রযুক্তিগত সমস্যা (যেমন ফাইল যুক্ত না হওয়া বা সাইটে error দেখানো ইত্যাদি) এর সম্মুখীন হলে  অন্য ব্রাউজার (যেমন: Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge প্রভৃতি) ব্যবহার করা যেতে পারে।

 

 
সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
৫ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.