ইলেক্ট্রনিক মিডিয়ার পোর্টাল/ প্রিন্ট মিডিয়ার পোর্টাল/ অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য প্রাথমিক আবেদন
সেবা সংশ্লিষ্ট তথ্য
প্রয়োজনীয় কাগজপত্র
  • স্বত্ত্বাধিকারীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সনদপত্রের সত্যায়িত কপি (এস.এস.সি সনদসহ)*
  • স্বত্ত্বাধিকারীর জাতীয় পরিচয় পত্রের কপি*
  • স্বত্ত্বাধিকারীর সম্প্রতি তোলা ছবি *
  • স্বত্ত্বাধিকারীর টিআইএন/ই-টিআইএন সনদপত্রের সত্যায়িত কপি*
  • স্বত্ত্বাধিকারী/প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এর সত্যায়িত কপি *
  • স্বত্ত্বাধিকারী/প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা সংক্রান্ত ব্যাংক স্টেটমেন্ট (সর্বশেষ ৬ মাসের লেনদেনের বিবরণসহ)*
  • ৩০০/- টাকার স্ট্যাম্পে হলফনামা *
  • স্বত্ত্বাধিকারীর পেশা সম্পর্কিত সনদপত্র
  • স্বত্ত্বাধিকারীর সংবাদিকতা পেশায় অভিজ্ঞতা/প্রশিক্ষণ সংক্রান্ত প্রমাণক
  • স্বত্ত্বাধিকারীর চারিত্রিক সনদপত্র*
  • স্বত্ত্বাধিকারীর জন্মসনদ/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি *
  • ডিএফপি মিডিয়া তালিকাভুক্তির প্রমাণক (প্রিন্ট মিডিয়ার অনলাইন পোর্টালের ক্ষেত্রে)
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র, বিটিআরসি এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও অন-এয়ারের প্রমাণক ইলেক্ট্রনিক মিডিয়ার ক্ষেত্রে)
  • ডোমেইনের হালনাগাদ কপি*
সেবার ফি

বিনামূল্যে

সেবা প্রদানের সময়সীমা
২১ কর্মদিবস
আবেদন ফরম পূরণের নিয়মাবলী
  • ১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • ২। আবেদন চূড়ান্তভাবে দাখিল করার পূর্বে প্রয়োজনমতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষিত আবেদন নাগরিক ড্যাশবোর্ড হতে "সংশোধন করুন" বাটনে ক্লিক করে পুনঃরায় সংশোধন করা যাবে। সংরক্ষণকৃত আবেদনটি দপ্তরে দাখিল করার জন্য "আবেদন দপ্তরে দাখিল করুন" বাটনে ক্লিক করতে হবে। "দপ্তরে আবেদন দাখিল করুন" বাটনে ক্লিক না করা হলে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে গৃহীত হবে না।
  • ৩। আবেদন দাখিল হলে আবেদন নম্বর এবং ট্র্যাকিং নম্বর আবেদনকারীর ড্যাশবোর্ড এবং তার নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রদান করা হয়। মোবাইল নম্বর ও ট্র্যাকিং নম্বর ব্যবহার করে নাগরিক ড্যাশবোর্ড অথবা মাইগভ হোমপেজ হতে আবেদনের সর্বশেষ অবস্থা জানা যাবে।
myGov - মাইগভ is an online one-stop platform for the citizens to access all the government G2C, G2B and G2G services. Bangladesh citizens can easily apply for services via multiple access points.